চেরি

চেরি কারো ডাকনাম হতে পারে
যে এখন সংসার সামলায়
শাড়ির আঁচলে গুঁজে ভোর
রোমান্টিক জল থেকে উঠে
ফরজ গোসল সেরে নেয়

আর যা যা আছে লক্ষ্মীসোনা হতে
বাসি কাপড়ের ঘ্রাণ মুছে
কোমল সফেদে

আঙুলে অজস্র দাগ স্মৃতি সোহাগের
চুল থেকে ঝরে পড়ে “অঘ্রাণের অনূভুতিমালা”
শিউলি কুড়িয়ে
মালা গাঁথে

তাকে বলি “এখনো তোমার হাতে নুনিয়া চালের গন্ধ পাই”
ছাদের জোছনায় ঘোর লাগে
টবের ভেতর জাগে মোহনীয়
স্মৃতি কাতরতা
আব্বু ভালো আছে
ভালো আছে আওরঙ্গজেবের জোনাকি

আর্জুমান বানু


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending