বৈশাখের রঙঢঙ


নতুন দিনের আগমন
সুরে গানে উল্লাসে
তাকডুম তাকডুম।
নতুন দিনের নতুন ভোর
ঢাকের তালে হৈহুল্লোড়।

আগুনরাঙা রোদে ভিজে
ললনার লাল-সাদা
শাড়ির পাড়ে
কাঁচের চুড়ির ঝংকার।
ঢাকের তালে
তাকডুম তাকডুম।

নতুন স্বপ্নে বৈশাখ আসে
কিশোরীর হাসির অদ্ভুত মাধুর্যে।
চারদিক জুড়ে রঙঢঙের
উচ্ছ্বাস, বসন্তের শেষে।

বৈশাখ এলো, বৈশাখ এলো
নতুন দিনের নতুন গানে
নিপুণ সুর উল্লাসে
তাকডুম তাকডুম
বাঙালী’র প্রাণে প্রাণে।




Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending