সাকুরা

সাকুরা তুমি ওড়ো না কেন,
বেশ তো মেলেছো ডানা…
বসন্তের রঙে রাঙানো আকাশ বাতাস
গোলাপী শরীরে সফেস চাঁদর…।
তুমি দাঁড়িয়ে আছো এক অদৃশ্য প্রান্তসীমায়,
যেখানে রূপ মানে ক্ষণস্থায়ী দীপ্তি,
তবুও তোমার এত অহংকার…।

কেনো ছিন্ন করো না শিকড়…
শিকড় কি তবে মাটির চেয়ে গভীর
কোনো বিস্ময়ে বাঁধা…
কিসের মায়ায় আটকে আছো?
নাকি সময়ের ভিতর তোমার একমাত্র আশ্রয়।
আমি বুঝতে পারি হারিয়ে যাবার ভয়ে
তোমার ভিতরের সেই অলীক নীরবতা ।

হওনা কেন তুমি কৃষ্ণচূড়া,
দাও না আগুনে নিজেকে জ্বালিয়ে
আগুনেরও এক ধরনের অন্ধত্ব আছে,
যেখানে জ্বলেওঠা মানেই নতুন করে শুরু…
তাই ঝরার ভেতরেই তুমি খুঁজে পাও
অনন্তের নিঃশব্দ উচ্চারণ…
প্রতিটি পতন যেন এক একটি অদৃশ্য জন্ম,
আর মাটির ভেতরেই লেখা সাকুরার লাবণ্যের গল্প।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending