বোস্টমি
বোস্টমি, কী প্রেমের সন্ধান পেয়েছো তুমি?
রূপ সাগরে খুঁজে ফের কোন অরূপ রতন?
শুভ্র তিলক মাঝে ত্রিনয়নে ধরেছো জ্যোতি,
কণ্ঠে ধরেছো মহাকাল, অনন্ত অন্তরীক্ষ।
বোস্টমি, আমার ভেতরে এক অচিন পাখী
তার সন্ধান দেবে কি তুমি?
আরশি নগরে আছে পড়শি যে জন
তাঁর দেখা পাবো কি কখনো?
না হয় তোমার এক তারার সুরে আমাকে বাঁধো
প্রতিদিন তোমাকে সৌরভ দেব আমি
আর তোমার প্রেমের ঝরনা ধারায়
আমার হবে দিব্য জনম।






এখানে আপনার মন্তব্য রেখে যান