প্রখর রমণী এবং সিঁথিরেখা
তোমার নামে উহ্য রইলো কথার জোনাকি
আর অপেক্ষার বারান্দায় সোহাগ গুছিয়ে রাখা মৌনআদর
সাজিয়ে রেখেছি দ্যাখো ধান-দূর্বার মাঙ্গলিক শীষ
তবু তোমাকে ভাবিনি শাপ,
আসলে লালন করেছি বুকে তীব্র আশিস
তুমি তো প্রখর নারী, উল্কা রমণী,
সচ্ছল আগুন রাখো অক্ষর-স্রোতে
আমি যে পুড়ে যাওয়া উদ্বাস্তু যুবা
তবু কেন বারবার প্রস্তুত রাখো শব্দের দহন,
ও মেয়ে অতলযোনি ….
আমি তো ভাসতে শিখিনি শঙ্খনদীতে






এখানে আপনার মন্তব্য রেখে যান