নাচস্থান

পরিবেশিত হচ্ছে-
ঘুঙুরের শব্দ ও রেওয়া
অনুরাগ দৃশ্যগুলো নথিভুক্ত হওয়ার আগেই
হাওয়া মণ্ডলে ঢলে পড়ছো তুমি
কী হলো তোমার?
এটা অশেষ সুন্দর
ক্লান্তি
মীন মিথুন ও আলোর ঘনত্ব
পাশাপাশি
তোমার পায়ের সাথে
ঘুমোতে যাচ্ছে
রাত ও নাচস্থান


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending