আলো আঁধারির ভাষা
ও আকাশ তুমি এমনি করে নীরব হয়ে থেকো,
আমার দখিন দুয়ার, খোলা বাতায়ন, মন্দির মন,
শীতল সমীরণে গহন হৃদয় পাড়ি দিয়ে যায়
চন্দ্র মালতী বনে,
ও বাতাস তুমি চুপ করে শুনো,
তব সংগীত জোয়ার, রংধনু আঁকা পথ প্রান্তর,
অভয় নিশি রাত, সন্ধ্যা তারারা জোনাক হয়ে পথ আলো করে থাকুক,
রাতের আকাশে একা চাঁদ তার মিষ্টি চিবুকে হাসুক।
ওগো চাঁদ তুমি চঞ্চল হয়ে আমার অঞ্চলে বসো,
হৃদয় জুড়াক, শান্ত ধারায় আলো আঁধারির ভাষায়,
পথিক তব পথ খুঁজে পাক, মনের রঙিন তৃষায়!





এখানে আপনার মন্তব্য রেখে যান