মনের বাড়ি

আমি একটি বাড়ি বানিয়েছি
আমার মনের বাড়ি
সেখানে সব আছে,আমি যা যা চাই।

সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার পথে
সিঁড়ির নীচে জলভরা টবে ফুটে আছে নীল পদ্ম,
সিড়ির কোনে কোনে মানি প্লান্ট
দোতলায় আমার ভালোবাসার পিয়ানো
সামনে ঝুলন্ত টবে লতানো গাছে সুসজ্জিত বারান্দা
বাঁপাশে জানালায় বাতাসে উড়ে বেড়ায় সাদা পর্দা
আর আমি পিয়ানোয় সুর তুলতে তুলতে দেখি নীল আকাশ
পেঁজা তুলার মতো শরতের মেঘ।

বাড়ির সামনে পদ্ম পুকুর
সেখানে সোনার তরী বাঁধা
বাসন্তী পূর্ণিমায় সে তরীতে তোমার আমার গোপন অভিসার
চোখে চোখ রাখা
হাতে হাত রাখা
নীরবে সব কথা বলে যাওয়া।

ছাদ বাগানে চন্দ্রমুখী,টগর,বেলী
মাঝখানে ঝুলনা
তোমার আমার দোল খাওয়া।

শীতের সকালে বারান্দায়  দুজনে রোদে বসা
এককাপ চা
একটু ভালোবাসা
এইতো জীবন
এইতো আমার মনের বাড়ি।

Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

2 responses to “আঁখি বৈদ্য”

  1.  অ্যাভাটার
    অজ্ঞাতনামা

    চমৎকার কবিতা । অভিনন্দন

  2. আহা

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading