ছেঁড়া তুলির অবিচ্ছেদ্য অংশ

প্রতিদিন এঁটো শহরের পাঁচালি থেকে
এটা ওটা কুড়িয়ে নিয়ে ভাগাড় ভরে তুলি;
শহরটা জানতেই পারে না তার ল্যাম্পপোস্টগুলো
প্রতিদিনই চুরি হয়ে যায় একটু একটু করে,
নষ্ট পিচঢালার ভাঙাচোরা অলিগলিতে;

প্রতিদিনই আধপোড়া ডিজেলের গন্ধ
চেনা পোড়া গন্তব্যে পৌঁছানোর যে তাড়া দিয়ে যায়,
তা নিত্য ঘামিয়ে তোলে প্রান্তিক পথচারীকে;
তারই একজন বিদ্রোহ করে ওঠে হঠাৎ;

আঁকাবাঁকা বিদ্রোহী সরলরৈখিক আলোকরেখাগুলো
তখন অন্ধকারে বিলীন হতে থাকে,
পাখিরা কাক আর কাকেরা পাখি হয়ে যায়;
পথের কুকুর পথ ছেড়ে পালায় ভয়ে,
ইঁদুরের অত্যাচারে!

Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading