ধুতুরা ফুলের আলো
প্রেম এক ধূর্ত জ্যোৎস্না
শুধু গৃহছাড়া ডাক!
তবুও, কিছু আলো ধরেছি করপুটে
তীব্র নিশীথে দেখাবে পথ
একলা ছন্নছাড়াকে।
কামগন্ধা সে অপরূপ, হানা দেয় পাঁজরে
পুঞ্জিভূত মেঘের মতো নিকষ।
উন্মুল হবো জেনেও,
নিজেকে মেলে দেই কোজাগরী রাতে।
পুরাণের সব শুদ্ধতা, নিষ্ঠা আচার রীতি
কুলুঙ্গীতে তুলে ডুব দেই কালসিন্ধুর অতলে।
ধুতুরা ফুলের আলো যখন রতির চাদরে উন্মাদ
তখন ও পুরোহিত হোমাগ্নি জ্বালছেন প্রজাপতির মন্ত্রে
শ্রী শ্রী প্রজাপতয়ে নম:






Leave a Reply