পাথরের জীবনলিপি
আজও খবর এলো
ওপাড়ায় রঙধনু উঠেছে
রোদ ঠিক মুখোমুখি হলো মেঘের
দুপায়ে এগিয়ে এলো দৈত্য
শিশুরা পালিয়ে গেলে মুছে গেলো ফুল
মৌমাছির কিচিরমিচির কিংবা
দেয়ালের বাইরের শ্যাওলায় পড়ে গেলো শুকনো পাতা
তারপর, তারপর রঙধনুর দিকে দৈত্য এগিয়ে যায়
এপাড়ায় খণ্ডিত পাথরে আটকে যায় শিশু
শিশুস্পর্শে ফুটে থাকে নয়নচারা
রোদ হামাগুড়ি দেয় মেঘ সরে সরে যায়
দৈত্যের মতো হৃদয় কম্পিত হয়
ভালোবাসা জন্মে পৃথিবীতে, খুলে যায় স্বর্গের দ্বার
আমাদের গল্পের হামদৈত্য দেখতে মানুষের মতন
প্রতি মৃত্যুতে স্বপ্ন দেখে সে পাবে আরেক জীবন !






Leave a Reply