কবিদের কাব্যিক সন্ধ্যা
‘শিকড়’ পত্রিকার ২৭ বছর অতিক্রান্ত। ২৮ চলছে। রজতজয়ন্তী উপলক্ষে সারা বছর ব্যাপী কোনো না কোনো কার্যক্রম আমাদের চলতেই থাকে। ধারাবাহিক সেই কার্যধারারই একটি অংশ মাসিক অনলাইন আড্ডা। মাসে দুটি আড্ডা জমে ওঠে ‘শিকড়’ এবং ‘গ্লোবাল পোয়েট অ্যান্ড পোয়েট্রি’র ব্যানারে। একটি সর্বভাষার এবং অন্যটি বাংলার। এই মিলন আড্ডা অনন্য হয়ে ওঠে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কবিগণের অসামান্য সব কবিতার অবদানে।
গতকাল ৭ জুন, ২০২৬ তেমনই একটি দারুণ সন্ধে কাটিয়েছি আমরা। আমরা মানে বন্ধুরা। কবিতা শুনেছি সকলের। শুনেছি কবিতা লেখার প্রেক্ষাপট। কবিতার প্রতি ভালোলাগা শেয়ার করেছি প্রাণ খুলে। ফর্মালিটির ভিতরেও সুর ছিল ইনফর্মাল। টাইমজোনও বাধা হতে পারেনি প্রানখোলা এই আড্ডার। প্রবীনের অভিজ্ঞতা, নবীনের তারুণ্য আড্ডাকে করে তুলেছিল অতুলনীয়। যাঁদের সক্রিয় অংশগ্রহণে আড্ডা জমজমাট হয়ে উঠেছিল তাঁদের সকলকে শিকড়ের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা। যাঁরা যোগ দিতে পারেননি আগামীদিনে আশা রাখি তাঁদের আমরা আমাদের সঙ্গে পাবো।
যুক্তরাজ্য থেকে যাঁরা আড্ডাকে অলঙ্কৃত করেছিলেন তাঁরা হলেন, শামীম আজাদ, ‘শিকড়’ এবং ‘গ্লোবাল পোয়েট অ্যান্ড পোয়েট্রি’র প্রতিষ্ঠাতা ফারুক আহমেদ রনি, কাবেরী মুখোপাধ্যায়, স্মৃতি আজাদ এবং আজিজুল নাম্বিয়া।
ভারত থেকে ছিলেন অভিনন্দন মুখোপাধ্যায়, রাজেশ কুমার, শাশ্বত বোস, রহিত ঘোষাল জাসমিনা খাতুন এবং আমি পিয়াল রায়।
বাংলাদেশ থেকে যোগ দিয়েছিলেন খাতুনে জান্নাত,সাদিয়া নাজিব,আতিকা হাসান, কামরুন নাহার ও মাহমুদা মৌ।
কানাডা থেকে ছিলেন জান্না নাঈম।
‘শিকড় ও গ্লোবাল চেষ্টা করে প্রতি মাসে দুটি এমনই মিঠে বাতাসের আয়োজন করতে। যেখানে নবীনের সঙ্গে প্রবীনের ভাব বিনিময়, ভিন্নভাষার কবিদের মধ্যে ভালবাসা বিনিময় হয়ে ওঠে কালের দলিল। এ কাজ একা একা হয় না, আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনাদের উপস্থিতি ও সৃজনশীলতা আগামী আয়োজনকে যে আরো আকর্ষণীয় করে তুলবে সন্দেহ নেই। তাই এই আনন্দ-যাত্রায় শামিল হতে চাইলে আমাকে নির্দ্বিধায় জানান। সঙ্কোচ,ভয়, লজ্জা কিচ্ছু পাবার দরকার নেই। আপনাদের সঙ্গ পেলে ‘শিকড়’ কৃতজ্ঞতার সঙ্গে তা স্বীকার করবে। ‘শিকড়’ সবসময়ই আপনাদের সঙ্গে আছে।
আপনার লেখা কবিতা আমাদের সঙ্গে শেয়ার করুন শিকড়ের পেজে। অথবা নিচে দেওয়া ইমেইল ঠিকানায় কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমণ, মুক্তগদ্য, রম্যরচনা পাঠান। মানসম্মত হলে শিকড় তা ছাপতে বদ্ধ পরিকর। আসুন শিকড়ের টানে আমরা বারবার এক হই। সাহিত্যের আলোয় সমৃদ্ধ করি নিজেদের।
শুভেচ্ছা ও ভালবাসাসহ,
পিয়াল রায়
সহসম্পাদক ‘শিকড়’
ইমেইল :- shikor25th@gmail.com





















মন্তব্য করুন