প্রবেশ

চাঁদের আলোকময় পিঠ থেকে জ্যোৎস্না ছেঁচে নিয়ে
অন্ধকার পিঠ’এ ঢেলে দিলাম।

প্রজ্ঞান তখন গুটি গুটি পায়ে
সেই দিকে এগোচ্ছে।

আমজন এর ডেলিভারি বয় এর মত
বহুতলের প্রবেশ পথে
সে তখন নিরাপত্তা কর্মীর মুখোমুখি।

হাত বাড়িয়ে বললাম – আমি আসছি।

অন্ধকার পিঠের দিকে
চাঁদের অন্ধকার পিঠের দিকে
ডেলিভারি বয় তাকিয়ে আছে
চোখে অনেক আশা অনেক আকাঙ্ক্ষা।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

মন্তব্য করুন

Trending