আজ বৃষ্টি হবে
মেঘ জমেছে মেঘের উপর বৃষ্টি হবে কবে?
ভ্যাপসা গরম এখন বেজায়
শার্টখানা জব জবে।
বৃষ্টি হবে বৃষ্টি হবে আসবে শীতল হাওয়া,
আধার রঙে সাজবে আকাশ
আর কিছু নেই চাওয়া।
শীতল হাওয়ায় গা ভাসাবো সুখবে ভেজা শার্ট
জলের ধারায় দূর পাহাড়ে ঝরবে জলপ্রপাত।
একটু বাদেই বৃষ্টি হবে একটু সময় পর,
টিনের চালে ঝুমঝুমিয়ে বাজবে সারা ঘর!
ঘরের মাঝে উনুন জেলে ভাজবো মুগের ডাল,
বৃষ্টি দেখে করমুড়াবো শুকনো ভাজা চাল।
বৃষ্টি এলো বৃষ্টি এলো আর তো বাকি নেই,
নীল পাহাড়ের বজ্রপাতে জানান দিল ওই!






Leave a Reply