বৃষ্টির অর্কেস্ট্রা

বৃষ্টির অর্কেস্ট্রা বেজে চলছে অবিরাম
দিবসের গণনা বৃদ্ধির সাথে
মুছে যেতে থাকে অনেকের হাসি
জল গোড়ালি ডুবিয়ে উল্লাস মুখর হয়ে
ফসল মাড়িয়ে ঢুকে যাচ্ছে ঘরে
জ্বলছে না অনেক ঘরে চুলা

মেঘ বালিকার চণ্ডীমূর্তি ভালো লাগে কার?
ছায়াদেহে থাকুক নির্দোষ জল
টাপুরটুপুর বৃষ্টি মনে জুগালে ছন্দের দোলা
রবীন্দ্রনাথও বাঙ্ময় থাকে বর্ষা মৌসুমে
এক ফালি রোদ উঠে গেলে
শেয়ালের বিয়ে খেতে মজা লাগে কী যে!

দিনের গণনা বেড়ে যেতে থাকায় এখন
কপালের ভাঁজ বাড়ছে কৃষকের
পুরনো আঁচলে বেঁধে রাখা সঞ্চয়ের গায়ে
বৃষ্টির পিটুনি করে দিচ্ছে ক্ষয়িষ্ণু কিনারা
পথে-ঘাটে বিড়ম্বনা ক্রমান্বয়ে
ঢোঁরা সাপ থেকে হয়ে যাচ্ছে কোজাগর

কানে তূলো গুঁজে দিলে শব্দ থামলেও
ধ্বংসের লম্ফন কমে না কখনো।

Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

মন্তব্য করুন

Trending