মানব জীবন
আমি দিব্যি মানুষ হয়েই বেঁচে আছি;
প্রাণী হলে অন্যকথা!
গাছ হলে পথ চলতি ঘটনাতে,
স্মৃতি নিয়ে স্বশরীরে নিথর হয়ে দাঁড়িয়ে থেকে অক্সিজেনের বিশাল ভুবন উজার করে বিলিয়ে দিতাম!
কুকুর হলে ঝাঁপিয়ে পড়ে এঁটো খাবার কেড়ে খেতাম!
ইঁদুর, বেজি এ জাতীয় প্রাণীগুলোর ভয়ঙ্কর থাবা থেকে মানুষগুলোকে বাঁচিয়ে দিতাম।
মানুষ হয়েই বিপদ হলো!
না ঘরের হোলাম, না পরের হোলাম!
না নিজের হোলাম, না কাজের হোলাম!
মানুষ জীবন কঠিন ভীষণ;
কারণ ছাড়াই অনুভূতি বিগড়ে ওঠে;
সহানুভূতি, আবেগ, স্মৃতি অকারণেই এঁটেল মাটির আকৃতি নেয়।
সরীসৃপের জীবন কেমন তারাই জানে;
বুকের উপর ভর করে বাঁচার নামই সরীসৃপ! কেইবা জানে!
আমি দিব্যি মানুষ হয়েই বেঁচে আছি।
প্রতিদিনই খাই- দাই, ঘুরে বেড়াই, কাজের ফাঁকে গল্প করে সময় কাটাই; যাপিত জীবন এমন করেই পার করে দিই। ইাদানীং মাঝে মাঝেই সন্দেহ হয়!
মানব জীবন কেমন করে এমন হয়!






Leave a Reply