আমার আমি
যখন আমি জেগে থাকি
চোখ হয়ে ওঠে উজ্জ্বল,
মনে হয় সমগ্র পৃথিবী
আমার সঙ্গে কথা বলে।
যখন আমি ঘুমাই
আধো ঘুমেও বিদ্রোহী হয়ে উঠি,
সময়ের অনিয়মের বিরুদ্ধে
দাঁড়িয়ে যাই।
যখন আমি ভালোবাসি
হয়ে উঠি সদ্য ষোড়শী বালিকা,
লজ্জাবতী পাতার মতো
সবুজ হয়ে উঠি।
যখন আমি অপেক্ষায় থাকি
জেসমিনের সুবাস মেখে
উড়ে চলি
প্রজাপতির মতো।
যখন আমি মৃত্যুর কথা ভাবি,
নিজেকে সঁপে দিই খোদার কাছে—
গভীর প্রার্থনায়
খুঁজে ফিরি প্রশান্তি।






মন্তব্য করুন