মৃত্যু
স্বপনে হোক কিংবা জাগরণেই হোক
আজকাল মৃত্যু খুব বেশি তাড়া করে
এটা সময়ের রূঢ়তার প্রভাব কি না জানি না!
নাকি একাকীত্বের দাবানল ধোঁয়ায়
মৃত্যু ভাবনায় মন বিষণ্ণ হয় অদ্ভুত আঁধারে!
জানি, নিঃশ্বাসের চেয়েও কাছে মরণের বাস
স্বপ্নের চেয়েও আলোকিত তার ঐশ্বরিক দীপ্তি
মৃত্যু ধ্রুবতারার মতোই সত্য
প্রশ্বাসের পাহারায় আজন্মকাল হেঁটে হেঁটেও
জীবনের চেয়েও বেশি জীবন্ত।
তবু কেবল জীবনেরই মায়াতে বাঁধা পড়ি
নিরাশার বালুচরে মিছেই স্বপ্নের রঙমহল গড়ি।






Leave a Reply