নাচব, গাইব, পরব ললাটে টিপ





আমি নাচবো, আমি গাইবো,  

পরবো ললাটে রঙিন টিপ! 

শ্রাবণধারায় ভিজবো আমি আমার এ বাগানটায়।  

হাসবো আমি, গাইবো আমি,    

পরব যে শাড়ি লাল কি নীল!   

উঠবে ফুটে আমার দেহের বঙ্কিমরেখায় রেখায়।   



আমি হাসব উচ্ছলতায়,  

আমি গাইব প্রাণ খুলে, 

কদম ফুলের গন্ধ শুঁকে হব মাতোয়ারা।  

আমি গড়ে দেব বৈঠা,   

আগামীর মাঝিদের জন্যে-   

পার হতে জীবন নদী না হয়ে দিশাহারা।   



নেবে শিক্ষা মনে পুলক, 

জীবন দাঁড়াবে স্বচ্ছন্দে,  

আমি তাদের শেখাব যত কিছু জ্ঞান দরকার।  

দেব না শাস্তি মোটেই, 

শেখাবো আনন্দ  খেলায়,   

শিখবে নাচের ছন্দে, শিখবে না নিষ্ঠুর ব্যবহার।    



এই বর্ষাতে আমি ভিজবো,  

গাইব, নাচব শ্রাবণ ধারায়, 

হবে আপ্লুত এ মানব জীবনের পাওয়ায়।   

তোমাদের কেন আপত্তি,

আমার জীবনের পূর্ণতায়?  

নাচব, গাইব, শেখাব, হারব না শূন্যতায়। 




Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

2 responses to “জাকিয়া রহমান”

  1. খুব ভালো

  2. অসাধারণ লিখেছেন আপা

Leave a Reply

Trending

Discover more from শিকড়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading