কিং লিয়ার পুনরায় পড়ার আগে


অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল

হে সুমধুর প্রণয়কাহিনী, সাথে বীণার শান্ত সুর!
সুন্দর পালকযুক্ত জলপরী! দূর দেশের রাণী!
এই শীতের দিনে সুর তৈরি করা ছেড়ে দাও,
তোমার পুরোনো পৃষ্ঠাগুলো বন্ধ করো এবং নীরব থাকো ।
বিদায়! কারণ অভিশাপ ও উদ্দীপ্ত কাদামাটির মধ্যকার তীব্র দ্বন্দ্বে আমাকে আরো একবার পুড়তে হবে;
আবারো বিনম্রভাবে পরীক্ষা করতে হবে
এই শেক্সপীয়রীয় ফলের তিক্ত-মধুরতা ।
হে শ্রেষ্ঠ কবি! এবং অ্যালবিয়নের মেঘমালা,
আমাদের গভীর শাশ্বত মূলভাবের জন্মদাতাগণ,
যখন আমি প্রাচীন ওক অরণ্যের মধ্য দিয়ে চলে যাবো,
আমাকে যেন এক ঊষর স্বপ্নে ঘুরে বেড়াতে না হয়,
কিন্তু যখন আমি আগুনে দগ্ধ হই,   
আমার ইচ্ছেমত উড়ার জন্য আমাকে নতুন ফিনিক্সের ডানা দিও ।

Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

One response to “জন কিটস”

  1. জগদ্বিখ্যাত ইংরেজ গীতিকবি জন কিটস এর কবিতা “কিং লিয়ার পুনরায় পড়ার আগে লেখা” (আমার অনূদিত) প্রকাশিত হওয়ায় পত্রিকার সম্মানিত সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

Leave a Reply

Trending

Discover more from শিকড়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading