নিকট ভবিষ্যৎ
আগামী,
তুমি একটি বন্ধ্যা প্রজন্ম, বুদ্ধিপ্রতিবন্ধী
পরস্পর করবে আঘাত
উগড়ে ফেলে আত্মপরিচয়,
খিস্তিখেউড়ে হবে ভাব বিনিময়
লিঙ্গ প্রদর্শন হবে উষ্ণ সংযোগ।
তোমার থাকবে না শেকড়, থাকবে না ছায়া
চৌচির ললাটে লেপ্টে থাকবে হন্তারকের টিকা।
নষ্ট পচাগলা কোটি কোটি মাংসপিন্ড,
তোমরা ছিঁড়ে খুবলে খাবে পোড়ামাটি!
জানি,
পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করবে
একটি জারজ জাতি।






Leave a Reply