চিঠি


প্রিয় অভিমান!
সত্যি ও বোঝেনি, তুমি বুঝে নিও।
তুলোর ভাঁজে, আকাশের রোদ্দুরে ঝকমক আলোকে ওকে বুঝিয়ে দিও- ঠিক কতখানি সে!
প্রিয় অভিমান -
পারবে তো?
হিসাব না জানা আমার বেহিসাবি কথাগুলো তর্জমা করে - তার কানে পৌঁছে দিতে!
যদি পারো -তবে দিও,
নাবালক শিশুর মতো মানুষ টা রাতারাতি যেন সক্রেটিস বনে যায়।
প্রিয় অভিমান -
ওকে বলো অভ্যন্তরের সরোবরে আজ যত পদ্ম ফুটেছে সব তার নামে।
ওকে বুঝিয়ে বলো-
রূদ্ধশ্বাসে ছোটার অদম্যতা ঠিক কোথায় গিয়ে থমকে থাকে।
ওকে বলো-
পৃথিবীর সেরা কবিরও একটা প্রিয় কবিতা থাকে,
ওকে বলো-
ধ্রুবতারার ঝলমলে দীপ্তি তে কেবল ওর মুখ ভাসে।
প্রিয় অভিমান -
বলো কিন্তু!
আজ ঠিক কতোটা তোলপাড় হচ্ছিল -
কতোটা ছলাৎ ছলাৎ ঢেউ উঠেছিল মনপবনে।
তুমি বলো -
সবটাই।

Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading