অভিমান
পা-য়ে পৃষ্ঠ ঘাসফুলটি বুঝে-
এই দহিত মনে কোন এক স্বার্থলোভী'র দেয়া এই অনলে'র ঝাঁঝ।
শরীরটা ক্ষত-হীন?
কিন্তু এর অন্তরজ্বলা'র কতটা যন্ত্রণার অমানিশা পোষে,
যা সৃষ্টির স্মরণকালের সেই বিদগ্ধ রূপের পৃথিবী নামক অভিলাষ।
এ যেন এক উদ্ভট মোহের ধ্বংসিত তার রূপ!
নাক থেকে কষে পড়া নোলকের খণ্ডিত দ্বন্দের অমানুষিক যাত্রা,
বিপথে চলা কোন এক বিরহীর দৃষ্টিহীন ভ্রম মাত্র।
যদি সঞ্চিত হয় অনধিকার
তখন জীবনে নেমে আসে নিগূঢ় কালো অন্ধকার!
কখনও কি ফেরা যায়?
এই পথ এক অসমাপ্ত গল্পের খণ্ডিত অংশের অসমাপ্ত বিয়োগ,
স্মৃতি'র পাতায় অণু-পরমাণুতে ভাগ!
প্রেমের অমীমাংসিত বিচ্ছেদ।





Leave a Reply