ঋণ



আমাকে নিয়ে এত ভাবেন কেন? কেন এত যত্নে গুছিয়ে রাখেন, আমার এলোমেলো ঘুণেভর্তি কবিতা?

আমি তো আমার জীবনটাই গুছিয়ে রাখতে পারিনি—আজও পারছি না, হয়তো নয়, সত্যিই কোনোদিন পারবও না।

আমার ছড়িয়ে থাকা দিনগুলো, অগোছালো রাতগুলো, ভুলে ভরা পথগুলো—আমার নিঃশ্বাসের ভারগুলো—সব, সবাই, কেউ কি কখনও এভাবে দু’হাত বাড়িয়ে আগলে রাখে?

আমার মতো ব্যর্থ মানুষকে এত পরিপাটি করে সাজানোর এই যে নিরন্তর চেষ্টা—জানেন তো, আপনার এই পরিশ্রম বৃথা।

আমি তো গুছিয়ে ওঠার মানুষ নই, সত্যি বলছি, সত্যি আপনার এই পরিশ্রম বৃথা।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

মন্তব্য করুন

Trending