শূন্য চিরকুট
এই যে তোমাকে—
মনে পড়ে,
মনও পুড়ে।
কতো যে ফাগুন গেল,
সময়ের ক্যানভাসে
স্মৃতির আলপনায় ধুলো জমা হলো ।
তুমি-আমি ভুল!
নাকি ভুল ছিল আমাদের সময়?
প্রতিটি মুহূর্ত যেন দূরত্বের ফলক
অদ্ভুত যতো প্রশ্ন এসে ভিড় করে মনে ।
এই যে আকাশটা তুমি দেখো, সে আকাশ আমিও দেখি,
একই আকাশ,
আমাকে দেখ না তুমি,
তোমাকে দেখি না আমি।
জীবন খাতায় অঙ্কের মিল হলো না, অবশিষ্ট থেকে গেল—
তাই,
বেঁচে থাকাকে
আজ বেচে দিয়েছি
স্মৃতির হাটে।
মাঝে মাঝে দেখা হয় কল্পনার শহরে,
যেখানে তুমি-আমি হেঁটে ফিরি অতীতের অলিগলিতে।





Leave a Reply