ভ্রমণ
আনন্দ তুমি মাছরাঙা
কবির ঠোঁট থেকে খুঁটে খুঁটে নাও স্নেহ
রশ্মির আদরচোখ;
শ্বাসে শ্বাসের দ্রবণ।
আনন্দ অবিমিশ্র ঢেউ
টাঙ্গুয়ার শাপলা জলের কবিতা
হাতে হাত ধরে বাতাসের ঘ্রাণ নাও
কান পেতে শোনো,
এখানে কেউ গাইছে সন্দিপন সংগীত।
দুঃখ সেলাই করছে বৃষ্টি
সবুজের ঐকতান।
অবাধ সন্তরণে উজান পেরিয়ে
সময়ের ডিঙি।
আনন্দ গ্রহণ করছো ভ্রমণ,
দিগন্ত ছোঁয়ার প্রতীক্ষা …





মন্তব্য করুন