অগ্নিশুদ্ধি
অবিমিশ্র আনন্দ কাম্য নয়,
তার সঙ্গে দুঃখও মিশে থাকুক ওতপ্রোতভাবে।
পোড়ার সবটাই তো আর মন্দ নয়,
পুড়ে পুড়ে লোহাকে ইস্পাত-কঠিন হতে দেখেছি,
দেখেছি সোনাকে নিখাদ ও বিশুদ্ধ হতে।
তাই আমাকে দুঃখ দিও, কষ্টও দিও।
যা কিছু আবর্জনা, ক্লেদ, পঙ্কিলতা—
জ্বলে পুড়ে ছাই হয়ে যায় যদি,
হয়তো মানুষ-পদবাচ্য হয়ে উঠতেও পারি!





মন্তব্য করুন