আমি এবং সে

আমি আর আমার বিষাদ
আবার দেখা হলো,
জানালার কাচে জমে থাকা
নীরব প্রতিচ্ছবি।
শতাব্দীর গোপন আলয়ে,
লুকিয়ে থাকা আমার বিষাদ
ফিরে আসে অতর্কিতে ।
না বলা শব্দ,
পরিত্যক্ত অনুভূতি,
প্রতিধ্বনিত হয় আমার মাঝে,
আমার অপরিবর্তিত অস্তিত্বে।

রঙের ছটায় আকাশ রাঙে,
শুভ্র ফাল্গুনের অগ্রদূত
বরফ-ফোটা হাসে,
আর বসন্তের প্রতিশ্রুতি
ছড়িয়ে পড়ে বাতাসে।
তবু আমরা,
আমাদের নির্লিপ্ত অস্তিত্ব,
নিঃসঙ্গ ও নীরব।

ফাঁকা দৃষ্টি, মৃত চোখ,
তবু বিদ্ধ করে ওক গাছের হৃদয়,
ভেদ করে রঙের আবরণ,
অবশেষে হারিয়ে যায়
সীমাহীন অন্ধকারে।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

2 responses to “কাবেরি মূখার্জী”

  1. কিছু বিমূর্ত ছায়ার শরীর

    বিলম্বিত পদক্ষেপে

    অন্ধকারে নিজস্ব রাতের লিপি লেখে ।

    খুবই ভাল লাগল। কবিকে আন্তরিক অভিনন্দন জানাই একটি সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending