শিকড় সাহিত্য পত্রিকা তার গৌরবময় যাত্রার পঁচিশটি বছর অতিক্রম করেছে। যদিও রজত জয়ন্তী উদযাপন আমরা সময়মতো সম্পন্ন করতে পারিনি, তবুও সাহিত্যপ্রেমী ও পাঠকদের প্রতি আমাদের দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই শুরু হয়েছে বছরব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়ন।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে শিকড় সাহিত্য ফোরাম এবং গ্লোবাল পয়েট ও পয়েট্রির যৌথ উদ্যোগে আগামী ১৪ মে, বুধবার, বিকেল ৭টা থেকে পূর্বলন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেনের প্রিন্সলেট স্ট্রীটে অবস্থিত দর্পণ বুকক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অনন্য কবিতা সন্ধ্যা।

এই আয়োজনে মুখোমুখি হবেন বাংলা ও ইংরেজি ভাষার মূলধারার কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে গড়ে উঠবে একটি আন্তভাষিক ও আন্তসংস্কৃতিক সাহিত্য আসর।

শিকড় শুধু একটি সাহিত্যপত্রিকাই নয়, বরং এটি একটি চলমান সাহিত্য আন্দোলনের রূপ ধারণ করেছে যার লক্ষ্য সাহিত্যকে কেন্দ্র করে একটি সর্বজনীন, মুক্ত ও বহুধা অভিব্যক্তির প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, কবিতা কেবল শব্দের খেলা নয়, বরং তা একটি সময়ের, একটি জাতিসত্তা ও অনুভব- অনুভূতির প্রতিবিম্ব।

শিকড় সাহিত্য পত্রিকা ও ফোরামের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সকল কবি, সাহিত্যপ্রেমীদের উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।

যোগাযোগ:
email: shikor25th@gmail.com
http://www.shikor25th.co.uk
http://www.globalpoetandpoetry.com


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

One response to “শিকড় সাহিত্য পত্রিকার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে কবিতা সন্ধ্যার আয়োজন”

  1. শুভ সকাল ! এ মহতী অনুষ্ঠানের সাফল্য কামনা করছি । সকলে ভালো থাকবেন ।

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending