এক সকাল
একটা অলস সকালের ঘুম ভাঙল
ধীরে ধীরে রোদ উঠল , তাকে ডাকল
তার মনে নেই কাল রাতের কথা
যে রাতে তার ঘুম আসেনি
মাথার উপর ছাদ ছিলনা
ছিল যে শুধু ভীষন শীত ।
ছিলনা তার শীতের পোশাক
ছিলনা তার প্রেমের আগুন
ছিল কিছু স্বপ্ন নিয়ে কাটাকুটি
পরে দিনের হিসেব কি?
কতটা পথ হাঁটতে হবে ?
হয়ত আবার পথ হারাবে ।
এমন একটা সকালের ঘুম ভাঙল
যার দিনের বেলা কাজের শুরু
পায়ে পায়ে চলার শুরু
বুক চিতিয়ে লড়াই শুরু
সেও কি আবেগ দিয়ে আদর খোঁজে?
তার ও যে সন্ধ্যা এলেই রাত নামে।






এখানে আপনার মন্তব্য রেখে যান