১১ মাসে এক বছর
হঠাৎ একদিন সব নদী উল্টোস্রোতে বয়ে গেলো ভাটির দিকে
এ এক হাইপোথেটিক্যাল স্বপ্ন, জলধর্মের বিপরীতে।
যদি আমরা কোনোদিনই দেখা না করতাম—
সে অনুপস্থিতিও হতো এক হাইপোথেটিক্যাল জীবন ।
ধরা যাক, আকাশেরও ক্লান্তি আছে—
তাহলে বৃষ্টিগুলোই হতো তার হাইপোথেটিক্যাল কান্না।
সময় যদি থেমে থাকতো তোমার দৃষ্টিঘড়ির গভীরে—
সে মুহূর্তই হতো এক অনির্দিষ্ট হাইপোথেটিক্যাল চিরকাল।
কেউ যদি হাইকোর্টে রীড করে বৈশাখ বাতিল করে দেয়—
তাহলে ১১ মাসে হাইপোথেটিক্যাল বছর হবে।






এখানে আপনার মন্তব্য রেখে যান