একগুচ্ছ কণাকবিতা
১.
যদিও আমি ব্রহ্মাণ্ডের
সামান্য ধূলিও না
তবু আমার ভেতর আছে
পরমের কণা
২.
যতই তারকা হও
এত বেশি দেখিও না
নিজেকে
যাতে সুন্দরেও ক্লান্তি আসে
৩.
অনেক বেদনার মূল্যে
এ জীবন
তাই আনন্দে আছে তোমার
সহজাত অধিকার
৪.
জীবন এক
পাঠশালা ও পানশালা
তুমি তাকে করো
গভীরতর পাঠ ও পান
৫.
জীবন মানেই
বিচিত্র যন্ত্রণা
তা তুমি যতই
করো নাকো মন্ত্রণা






এখানে আপনার মন্তব্য রেখে যান