কোনো এক বৈশাখী ঝড়ে
কাল বৈশাখী ঝড়ে উড়ে গেল সমস্ত বাড়ি ঘর,
মায়া মমতার স্পর্শ! জরাজীর্ণ জীবন স্রোত হতাশাগুলো
হাওয়ায় শুকিয়ে গেল, কিছু যে জীবনের প্রাপ্তি
কবেই মুছে গেল কালস্রোতে!
ভাবনাগুলো ধূসর হয়ে আবর্জনার স্তূপে
লেপটে গেল জীবনের ডাস্টবিনে!
এমনই কিছু কলি ফুল হয় না,
কিছু ফুল সুবাসিত হয় না-অসময়ের ছোঁয়ায় বিনষ্ট হয়।
কতো জীবন এভাবে ভেঙে পড়ে,
অগোচরে কতো রঙ শুকিয়ে বিবর্ণ হয়-
তবুও ঝড় থামে না-
সময়ের মুগ্ধপাঠে জীবন চলে যায়!
উড়ন্ত এক পাখির নৈঃশব্দ্যের ডানায়-তবুও যায়,
জীবন তবুও চলে






এখানে আপনার মন্তব্য রেখে যান