হালায় কয় কি
দৈর্ঘ্যরে বহর কয়
পায়জামা কিংবা সায়ার বহর
তোমার উন্নতির বহর মাপতে
যে ফিত্ত্যা কিন্ত্যা হইবো
হেই টেহা দিয়া একবেল হোটেলে ভরপেট
খান্দানি খাবার খাওন যাইবো
আমি যেহানে থাহি
হেইয়ানে চব্বিশ তলা বিশাল বিল্ডিং বহাল তবিয়তে খাড়া
তোমার তেরো তলা দেহার দরকার নাই
সময় নষ্ট ফ্রিজের নষ্ট বাসি-তেবাসি খাবারে
আমার নেশা নাই
আমার জন্য তো আর বাজার করবা না
তোমার দামী ঝাড়বাতির নিচে সোফায় যারা বসে
সে সব টাকার-কুটুম গো বসাও
চুটিয়েে আড্ডা দাও ছুটির দিনে হারাবেলা
হগ্গলে আমি আর ওমুখো হবোনানে
এসির হারাম হাওয়ার চেয়ে
চইতের লূ হাওয়া বেশ ভালা
তুমি কবিতা বোঝো
কবি বোঝো না
টাকা খোঁজো রাতদিন
মানুষ খোঁজো না কখনও
বৈষম্যের শিকার তুমিও ছিলে
বিপরীত মেরুতে বিকারগ্রস্ত তোমার হাল অবয়ব
দুর্নীতির দাবানলে ভস্মীভূত মনোলোক তোমার
তথাকথিত প্রগতিশীল সেক্যুলারিজম এবং বকধার্মিক রূপে
আবির্ভূত হয়ে যহন
মাঝে মধ্যে
সেমিনার
সিম্পোজিয়ামে
এহানে ওহানে
নীতিকথা আওড়াও
তহন চারদিকে অসহ্য অবৈধ উন্নতির আতঙ্ক দেখে
পাবলিক তোমাদের মতো ভণ্ডকে কি বলে জানো
হালায় কয় কি…………..





এখানে আপনার মন্তব্য রেখে যান