সলতের জীবন

শোবার ঘরের কোণে যে আয়না
তার মুখোমুখি দাঁড়াতে ভয় করে তোমার 
যেন অবিচল সত্য নিয়ে ঠায় এক প্রহরী। 
খড়ি ওঠা দেয়াল,অনাবৃষ্টি ঠেকাতে কিনে আনো রংধনু । 
নতুন রঙের মাদকতা, মাথা ঝিমঝিম ভার
সময়ে-অসময়ে কপাট খোলো দক্ষিণের জানালার । 
চাঁদ হতে গিয়ে আমি আজ অমাবশ্যা প্রায়
লুটিয়ে পড়ে আছি তোমার চৌকাঠ ছুঁয়ে,
যেন এই তো বেশ আছি । 
প্রমাণ স্বরূপ এই স্পন্দন, এই সলতের জীবন!
অবহেলা সয়ে সয়ে মাটিও একদিন পাথর হয়ে যায়!
আর ঈশ্বরের প্রাণী তুমি! 
মগ্ন থাকো ধ্যানে, কোনো এক মজলিশে আল দ্বীনে 
 বেহুশ, বেকারার ।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending