বন্ধন
তার সঙ্গে ঝগড়া অহরহ
তার সঙ্গে চেয়েছি বিচ্ছেদ
তাকে দেখলেই হৃদয় থরথর
তবু ছাড়বে না এমন হিমালয়সম জেদ
তাকে বলেছি কথা শোনো ফিরে যাও
আমি বসি জলের পাশে খানিক
তোমার নিলচে আলোর বাহুডোর থেকে এবার মুক্তি দাও
জীবন আর একটু আকাশকে দেখে নিক
বাঁশির যেমন সুস্বাদুময় দেশ
সেথায় মন বিহার করে মনোহারী সুর মুখে
তোমার চোখের হল্লাবোলের ডাকে
দেখো আমার রাখাল ছেড়ে পালাচ্ছে আমাকে …
যত দূরে যাই যত দূরে দূরে থাকি
যত আলোকবর্ষ ব্যাবধান রাখি
শত দেবতার দোহাই দিলেও সে শোনার পাত্র নয়
আমার কপালে তার গভীর চুমু ঠিক দেয় এঁকে
ভালোবেসে মৃত্যু যেভাবে একদিন জীবনকে পটিয়ে নেয় ..





Leave a Reply