বর্ষার বিটোফেন
বর্ষার জলধারা কথা বলে প্রাচীন গুপ্ত কারা
আকাশে জলস্রোত নৃত্যের তাল বাঁধনহারা।
হল্লা করে মেঘমল্লার দামিনী কামিনী
রুদ্ধ দুয়ার রুদ্ধ রোদন এ কেমন যামিনী।
বারোয়ারী প্রেমে পৃথিবী মগ্ন অবুঝ বালিকা
তানপুরাতে পূরবী রাগে ধ্যানমগ্ন সাধিকা।
জলজ পুষ্পের দেহে জল ঝরে বিরামহীন
বিপুল ব্যথায় শোনো সুর তুলে বিটোফেন।
মুছে যায় প্রিয়ার চোখে কাজলের সূক্ষ্ম কারু
সকল কাজে অতীত ফেরে সেধে বেদনার চারু।
বেহালার সুরে বেদনা ঘুরে ফেরে হৃদয় মুষড়ে
প্রাচীন গুপ্ত কারা কানায় কানায় উপচে পড়ে।
কি খেলা করো ,কি যে লীলা অবুঝ বালিকা
চৈত্রের চিতায় প্রেম জ্বলে উল্কার শলাকা।
১২/৭/২০২৬





Leave a Reply