- Powered by
- WordPress
-
দিলারা হাফিজ
যতদূর দেখা যায় বাহান্নোর বাতিঘর দিলারা হাফিজভাষা প্রেমে পথহারা এক জন্মান্ধ উঁই আমি—সর্বতো,সর্বহারাশব্দই ব্রহ্ম—আমার!এর চেয়ে বেশি কিছু জানি না!প্রার্থনায় একটি শব্দের জন্যে সুনসান শূন্যতা আমার যায় না—এই কাঙালপনা কখনো যাবে কি না—আমি জানি না—-শব্দ ও বর্ণের কোষ ভেঙে মা যেমন বানান শেখায় শিশুদেরআজো তেমনি শিখি—ভিক্ষুকের থালা থেকে কুড়িয়ে নিই আমি শব্দের মর্মরধ্বনি—-নিশিথে ও নির্জনে…যেভাবে— বিভক্তি…
-
সাদিয়া নাজিব
এই ফেব্রুয়ারিতে সাদিয়া নাজিব ফেব্রুয়ারি জানে, লাল পলাশের গর্জনতীব্রতর হুইসেল, টিয়ারগ্যাস রক্তাক্ত পিচঢালা পথ, বিক্ষিপ্ত স্যান্ডেল আর ঘর্মাক্ত মিছিল মুখর চায়ের দোকানে থমকে যাওয়া উল্লাসগলার মধ্যভাগে আটকে পড়া খিলিপানপাঁচিলের কাঁটাতারে ছিঁড়ে যাওয়া শাড়ির আঁচল! ফেব্রুয়ারি জানে, ১৪৪ ধারাকে লাল চোখ দেখানো বুকের পাটা।মৃত্যুকে উপেক্ষাকারী সহস্র কন্ঠের দ্যোতনা একুশের রাজপথ। হে আগামী, তোমরা জেনোনকল আভিজাত্য ফেব্রুয়ারির নয়।এই বিস্তীর্ণ পাললিক গর্ভ ফুঁড়ে জন্ম…
-
তৌহিদ শাকীল
শ্মশানঘাটে লেখা ভাষার ভূগোল তৌহিদ শাকীল শীতল নির্জনতায় সৃষ্ট একটি অন্ত্যেষ্টিক্রিয়ার গল্প বলি শোনো।গল্পটা তোমারই, তুমি ঠাওর করতে পারোনি কখনো।…প্রথমে ওরা গাছ কাটলো। পরিবেশটাই তো তিতাদেখে মেজাজও হলো ভীষণ তিক্ত।বললো, গাছটার ছায়া অতিরিক্ত।তারপর টেবিলের ওপর থেকে তুলে নিলতোমার পুরনো কবিতা,বললো, এসব অচল। আজকের ওয়ালে,ভাষা এখন সেন্সরের ঘাম মুছে ফেলার তোয়ালে। তোমার ভেতরের জাহাজটায় আগুন ধরিয়েযখন…
-
আতিকা হাসান
মায়ালিপি -আতিকা হাসান পিতার নিকট টাকা চাহিয়া পুত্রের লেখাপ্রথম চিঠি , “বব! টক পঠ ত পঠ, ন পঠ ত ভত ভত মর যব!”শুধু বর্ণ শেখা শিশু বিদ্যাসাগরেরআশ্চর্য বাংলা পত্র। জননীর ঠোঁট, মুখ, নাক ছুঁয়েসন্তানের প্রথম বুলি , “মা!”ব্যঞ্জনবর্ণের একমাত্রা অক্ষর বিন্যাসকী তুমুল মায়াময়!কী মধুর উচ্চারণ! আকুল বেদনায় নিবেদিত প্রাণহাবুডুবু খায় ভাষার সংকটেঅথচ, বাংলা শব্দ বাক্য…
-
আতাউর রহমান মিলাদ
সীলমোহরআতাউর রহমান মিলাদ রাসেল স্কোয়ারের ষ্টারবাকস’র কফির ধোঁয়াউড়তে উড়তে মিশে যায়রমিজের টং দোকানের ফিকে চায়ের কাপেচামচের টুংটাং ছড়িয়ে পড়ে জন্মগ্রামেপা ভাঙ্গা বেঞ্চের প্রাণখোলা আড্ডায়খুচরো গল্পের আনন্দ ভ্রমণে… মফস্বলি দোকানের লো ভোল্টেজের হালকা আলোদুর যাপনের নিঃসঙ্গতা পেরিয়েআলোকিত হয় ষ্টারবাকস’র রঙিন দোকান দুরত্ব মেপে রাত গাঢ় হয় কফির কাপেউপুড় হয়ে খুঁজি কর্তিত স্মৃতির আবেগী উত্তাপদীর্ঘ ছায়ার পাশে…
-
মোহাম্মদ ইকবাল
কথা মোহাম্মদ ইকবাল আমাদের কথা হয়না অনেকদিন,মগ্ন কথা নিমগ্ন ভালোবাসায় তাপ ছড়ায় না নগ্ন কাথার ভাঁজে ভাঁজে,নতুন কথা পুরনো কথা জংধারা কথা।ঘন্টার পর ঘন্টা কথা বলা যেতেই পারে কেবল তোমাকে নিয়ে। কথায় পিঠে কথা বসিয়ে কথার ভাস্কর্য।অনিন্দ্য সুন্দর তোমার মুখচ্ছবি,ঠোঁট গ্রীবা চিবুক নিতম্ব উরু।কড়া লাল লিপস্টিক ,কপালে বড় টিপ ,হাতে মেহেদির কারুকাজ,ঈর্ষণীয় দেহের গড়ন।কথা হতেই…
-
দিলু নাসের
অমর একুশের গান(উৎসর্গঃ একুশের নায়ক আবদুল গাফফার চৌধুরীকে) দিলু নাসের ঋতু বসন্তে পাখি কুহুতানশুনিয়া জুড়ায় প্রাণএমন দিনে মিলিত কণ্ঠেঅমর একুশের গান। বাংলার আকাশে উড়ছে গানেরপ্রাণের কথাগুলিসালাম-রফিক প্রাণ দিয়েছিলোশুনিতে মধুর বুলি। জননীর কথা বাংলাভাষাহৃৎ কলমের টানফেব্রুয়ারিতে সুরে সুরে তাইগাই একুশের গান। “আমার ভায়ের রক্তে রাঙানোএকুশে ফেব্রুয়ারি”সারাটা বিশ্ব জাগিয়ে দিয়েছেআমি কি ভুলিতে পারি? পৃথিবীতে নেই ভাষার জন্যএমন…
-
মাশূক ইবনে আনিস
মা ও ভাতৃভাষা মাশূক ইবনে আনিস মা-আমার মাতৃভাষার মূলে,মা-আমার জীবন নদীর কুলে।মা-আমার বর্ণমালার লিখন ,মা-আমার কাব্য লিখার শিখন।মা-আমার মাতৃভাষার সুখ,মা-আমার মাতৃভূমির বুক ।মায়ের জন্য আমি এবং তুমি,পেয়েছি এই সোনার জন্মভূমি। মা-তোমার ভাষার দিনে আজ,পড়িয়ে দিলাম মাথায় সোনার তাজ।তুমি মাগো পুত্র বলে ডাকো ,সারা জীবন মাথার উপর থাকো। আমার মাতৃ-ভাষা আমার মা’গো ,ও-মা আমায় ভুলে যে’য়ো…
-
জাকিয়া রহমান
অনাদৃত একুশে ফেব্রুয়ারি জাকিয়া রহমান এ বসন্তে আবার এসেছে একুশে ফেব্রুয়ারি-আমি তো ভুলি নাই ভুলিতে কি পারি?সেই রক্তে ভেজা রাজপথ আজ তৃষ্ণার্ত অনাদৃতখুঁজে ফেরে, কোথায় মিছিল?কেউ কি গাইবেনা স্তুতি শহীদদেরকিংবা গান বসন্ত বরণের?কোথাও নেই বসন্ত উৎসবের ফুলমালা পসরা,বসন্ত বরণের ব্যগ্রতা নিয়ে আসেনি তরুণ তরুণীরা।কেন প্রত্যাশা আজ বিফলে যায়?ম্রিয়মাণ কেন বাংলার বুকে ভাষা গৌরবের ইতিহাসআর প্রয়াস…
-
কামরুন নাহার
বিতর্কিত কুহেলিকা কামরুন নাহার শব্দ থেকে শব্দ তুলে এনে যে পদ্য লিখিতা ভাষার দৈন্যে গদ্য হয়ে যায়;সুর, ছন্দ ছাড়া এক প্রবন্ধে রূপ নেয়;আধুনিক কাব্যে তাকে স্থান দিয়ে স্বমহিমায় বলে যাইইহাই কাব্য, আধুনিক কাব্য;একবিংশ শতাব্দীর সুরহীন, ছন্দহীন, কংক্রিট কাব্য! আঁচড়ে আঁচড়ে ভাষা যখন দগদগে ঘা!ঘায়ে হালকা নিমক ছিটিয়ে সে নিজেই বলে যায়নিমক অর্থ জানিস?তোরা শালা ভাষার…
-
বিশ্বরূপ সিংহ রায়
২১শে ফেব্রুয়ারী বিশ্বরূপ সিংহ রায় এ দেশ সে দেশ অনেক দেখা হোলো,আমার মায়ের মুখের বর্নমালাইআমার ভাষা হোলো। অনেক রক্ত পাহাড় প্রমান লাশ,গোলা বারুদ অনেক যুদ্ধ হোলো,পড়শী ভাষার করানো যায়নি চাষ। আমার শতেক ভায়ের রক্তেরাজপথ ডুবে গেলো,তবুও আমার মায়ের মুখের মিষ্টি বাংলাআমার ভাষা হোলো। হালে পানি পাওয়া হোলো নাপড়শী বর্ণ মালার, ধোপে টিকলোনাশয়তানি জাড়ি জুড়ি,আমার ভাষাকে…
-
সাঈদা আজিজ চৌধুরী
অস্তিত্বের শিকড় সাঈদা আজিজ চৌধুরী চেতনার কণ্ঠলগ্ল সময় জন্ম আমারআমার ভাষার মাস,আমার অস্তিত্ব শিকড় একাত্তরফিনিক্স পাখি আমি জন্ম পুনর্বার ভস্মের ভেতর। লড়াকু হৃদস্পন্দন ধ্বনিত মুক্তির আদিম ব্যাকরণঅবদমিত আকাঙ্ক্ষার গর্ভপাত চেতনার কম্পন। আমার রক্তকান্না মিশে আছে ঘড়ির কাঁটার ভাঁজেপূর্বপুরুষের রক্তের ফোঁটা মাটির কোষে প্রতিটি খাঁজে। মেঘাচ্ছন্ন তমসাবিদ্যুৎ বিশাল বাজপাখি কয়টিমেঘ ছেনে পাখা পুড়ে পূর্ণিমা আসে উপাসনা…
-
অনার্য শান্ত
আমি আর কোথায় যাবো? অনার্য শান্ত সোমেশ্বরীর তীর ধরে বড় হচ্ছে রাস্তা,পাড় ধরে গাছেদের সংসার।বরুণ বরই আম কড়ই ঢোল কলমীএদের ভিতর হাসি লুকিয়ে থাকেলুকিয়ে থাকে অচেনা পাখির ছায়া;সে গল্প করে,গল্পের ভিতর বাতাস বালি ঝরায়।ওখানে অনেক গাছ।জারুল, কড়ই, অশোক-পাতা।বাচ্চারা রাস্তার ধুলো ওড়ায়-মাটির ভিতর পুরোনো হাড়ের মতোশৈশব তুলে আনে।ওরা দেখে, ওরা শোনে-একটা পৃথিবীলালচে ধুলোয় হাঁটছে কেমন।ওখানে ব্যথার…
-
আতিকা হাসান
একটা নদী ভাঙনের শব্দ -আতিকা হাসান ভোর ছ’টায় মিতুর ফোন পেয়ে আমি ভীষণ অবাক হলাম। তড়িঘড়ি করে ফোনটা ধরেবললাম, ‘হ্যালো মিতু, কি হয়েছে? এত সকালে ফোন করেছিস কেন?’আমার কণ্ঠে ভয় ও উদ্বেগ মেশানো। উদ্বিগ্নতার কারণ গতরাতে মিতুর বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে চব্বিশ ঘন্টাও পার হয়নি। সে এখন নতুন বউ। তার এখন বাসর ঘরে ঘুমিয়ে থাকার…
-
ফারুক আহমেদ রনি
মিথিলার প্রথমপাঠ -ফারুক আহমেদ রনি লন্ডনের আকাশটা সেদিন অদ্ভুত রকম ধূসর ছিল। গ্রামের আকাশের মতো নয়, যেখানে সন্ধ্যায় তারারা জোনাক পোকার মতো আলো জ্বালিয়ে নেমে আসত, যেখানে সে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে আকাশ দেখত। এখানে আকাশ আছে, কিন্তু ছোঁয়া নেই। আলো আছে, উষ্ণতা নেই। বৃষ্টি নামেনি, অথচ মনে হচ্ছিল, যেকোনো মুহূর্তে নামতে পারে। জানালার…
-
ব্রতী মুখোপাধ্যায়
ছবি –ব্রতী মুখোপাধ্যায় পলাশ বলল, ছবিটা দারুণ হয়েছে, না, মা?প্রতিমা শুনল, তার মুখের মাংসপেশীতে চাপ পড়ল। একটু থেমে ভাবল কিছু। কী বলবে ভেবে পেল না। ছবিটির দিকেও ফিরে দেখল না। ছোট থেকেই ছবি আঁকে ছেলে। ঘরের মেঝে ঘরের দেয়াল, কোত্থাও বাদ দিত না। সূর্য, পাহাড়, গাছ, বেলুন, ঘুড়ি, নৌকা, পাখি। ছোট্ট ছোট্ট সব। বাপ কোনোদিন পছন্দ করত না। রং পেন্সিল কিনে দিতে চাইত না। স্কুলের জন্যে…
-
তমোঘ্ন নস্কর
অন্ধকার –তমোঘ্ন নস্কর শালবনী থেকে সুদূর চল্লিশ কিঃমিঃ দূরে আড্ডাবাড়ি গ্রাম। সেই গ্রামের চারদিক সবুজ আর শান্ত ছায়ায় ঘেরা।রসুল মিঞা একটা ছোটো মাটির দালানে বসে ঝিমোচ্ছে। শীতের সকাল তাও ভোর ভোর উঠে মাঠে যেতে হয়। বেলা হলে পেটে দানাপানির সাড়া জাগলে ধীর পায়ে ফিরে আসে।এই গ্রামে শান্তির সাথে আছে দারিদ্রতার মায়াজাল।মুখে হাসিটাও অনেক কষ্টে বেরোয়…
-
অর্কিড
-শামীম আজাদ এই তুই আবার চলে এসেছিস? হামিদা যে আবার ফিরে এসেছে তা তো দেখতেই পাচ্ছে রিনা। তবু জিজ্ঞেস করে যেন উত্তরটা না নিজের বিরক্তিটাই বোঝানো। -জি! হামিদার উত্তরটাও আসলে উত্তর না।এক কিসিমের এফারমেশন। ঢাকা কলেজে একেকটি ক্লাস নেয়া মানে একেকটি চ্যালেঞ্জ নিয়ে পার পাওয়া। তার উপর ক্লাসগুলো শেষে জুনের ভ্যাপসা গরমে নিউমার্কেট থেকে টুকটাক…
-
গল্পের ভেতর দিয়ে ফিরে দেখা মহাশ্বেতা দেবীকে
কিছু লেখক সময়ের সন্তান নন—সময়ই তাঁদের সন্তান। মহাশ্বেতা দেবী তেমনই এক নাম। তাঁর লেখা কোনও নির্দিষ্ট দশক, মতবাদ বা সাহিত্য-ফ্যাশনের মধ্যে আটকে নেই; বরং প্রতিটি সময়েই নতুন করে পাঠযোগ্য, নতুন করে অস্বস্তিকর, নতুন করে জরুরি। তাঁর জন্মশতবর্ষ শুরু হওয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে তাই স্মরণ নয় বরং ফিরে দেখা, নতুন করে তাঁর রচনাকে বোঝা, এবং সবচেয়ে…
-
আহনাফ আবদুল্লাহ
অনন্ত ছুটি -আহনাফ আবদুল্লাহ কালো মেঘের সাথে এমন এক ঘোরতর কোন্দলে জড়িয়ে গিয়েছিল সেদিনের সন্ধ্যা। আমি সেদিন ডরমের বারান্দায় দাঁড়িয়ে। আজও দাঁড়িয়ে আছি আশ্চর্য আলোর এক হোটেলে। ঝলমলে। শহরের দামি হোটেল। গতপরশু উঠেছি। ইউনিভার্সিটিতে কিছু কাজ ছিল, কিছু নথিপত্র তোলার। পরিচিত কাউকে বললেই কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারতো কিন্তু আমার ইচ্ছে হলো আমার প্রাণের স্পন্দন…
-
লতিফ হোসেন
ধোঁয়া আর না-কান্নার গল্প -লতিফ হোসেন আমার ভেতর যতগুলি হ্যাঁ আছে, তার চাইতে অনেক বেশি না আছে। সেকারণেই আমি বরাবরই পেটমোটা। জন্মগত নয়, অভিযোজনে গড়ে ওঠা স্বভাবের কুৎসিত বহিঃপ্রকাশ বললে ভুল হয় না। –এ কী কথা রহমান সাহেব! –কথা খানিকটা তেমনই সরকার মশাই। –তাও ভালো। তবে আপনি ডিগবাজির দলে নন। এপাশ-ওপাশ করতে আপনাকে তেমন দেখি…
-
কবি মাসুদ খান : নন্দনচেতনা ও পরাবাস্তবতার অনুসন্ধান
কবি মাসুদ খান : নন্দনচেতনা ও পরাবাস্তবতার অনুসন্ধান – ফারুক আহমেদ রনি কবি মাসুদ খান, জন্ম ২৯ মে ১৯৫৯ সালে, জয়পুরহাটের ক্ষেতলাল। পৈতৃক নিবাস সিরাজগঞ্জ।। এই ছোট জেলাশহর থেকে কবির যাত্রা শুরু। প্রকৌশলবিদ্যা ও ব্যবসায় প্রশাসনে শিক্ষিত, পরবর্তীতে কানাডার টরন্টোতে বসবাস ও শিক্ষাদান, তাঁর জীবনানুভূতির ভৌগোলিক বিস্তারই ইঙ্গিত করে যে তাঁর কবিতা যেমন দেশের মাটির…
-
ডি. অমিতাভ
দুধের দাম -ডি. অমিতাভ ১“হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরেহরে রাম হরে রাম রাম রাম হরে হরে।”ধ্রুপদপ্রভু বেশ সুরেলা গলায় এবং গলা খুলে বলে চলেছে নাম কথা। মাটির দাওয়া, তার উপর ডেকরেটার্স থেকে ভাড়া করা পাল। ধর্মের কাজ বলে মাধাই ডেকরেটার অবশ্য বেশ ফর্সা পালটাই দিয়েছে। কোথাও নোংরা নেই। এরকম পালে ব’সে একটা…
-
দেবব্রত কর বিশ্বাস
দুই বন্ধু আর শান্তিনিকেতন -দেবব্রত কর বিশ্বাস দুধ চায়ে চুমুক দিয়ে শমীক বলল, “বারো ফুট, বুঝলি তো?” শুনে ফিক করে হেসে অনীকও ফোড়ন কাটল, “হালকা আলুভাজা ফ্লেভারও পাচ্ছি রে!” দু’জনেই হো হো হেসে উঠল। সেই হাসি আর ট্রেনের দুলুনির সঙ্গমে আরও দুলে উঠল চা-ভর্তি দুটি কাগজের কাপ। খানিকটা চা চলকে পড়ল অনীকের প্যান্টে। আর এক…
-
ওয়াহিদার হোসেন
আসফ আলির কিস্যা -ওয়াহিদার হোসেন ধানখেতের মাঝখান দিয়ে ধান খেতে খেতে আন্ধারকোটা ফরেস্টে ঢুকে পড়ে হাতির দল।হাজিপাড়া, মুন্সীপাড়া,বলোয়াধুরা থেকে পটকার আওয়াজও ততক্ষণে স্তিমিত হয়ে আসে। ছাম। ছাম।দেখা পাসিত?চোখ ঘষ্টেও কিছু দেখা যাচ্ছেনা।দেখা যায় খড়ের টুকরো,নাড়া।দুই তিনটা খোটু কাটা হয়েছে।যতদূর চোখ যায় ধান ধান।আমান দেখে ধানগাছগুলো শুয়ে পড়েছে মাটির সঙ্গে। মা জায়নামাযে যেভাবে নুয়ে পড়ে সেজদা…
-
খাতুনে জান্নাত
বিবাহ অতঃপর -খাতুনে জান্নাত এইমাত্র বঙ্কিমচন্দ্রের ‘দেবী চৌধুরাণী’ পড়া শেষ করলেন আসাদ নূর। কালো প্রচ্ছদে সাদা রেখায় আঁকা জাহাজের ছবি; সাদা ঢেউ। অনেক জায়গায় ঘষা লেগে কাগজ উঠে যাওয়া প্রচ্ছদের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। বাইরে নিস্তব্ধতার সাথে তাল মিলিয়ে তুরুল্লার ডাক। টিনের চালে নারিকেল ডোগলার মতো কী যেন পড়ে ঝপ করে! রাত দশটা। সাদা চেইনওয়ালা…
-
মধুমিতা দত্ত
আলোর পথযাত্রী -মধুমিতা দত্ত রাতের ক্লান্ত অন্ধকার সরিয়ে ভোর শুধু একটু আলো রেখে যায় – যেন নিঃশব্দে বলে , আজও বেঁচে থাকার অনুমতি আছে। কিন্তু সব ভোর সমান নয়। কিছু ভোর আলো ছড়ায় উঠোনে, পাতায়, জানালায় – কিন্তু মানুষের ভেতরে পৌঁছতে পৌঁছতে তার শক্তি ক্ষয়ে যায়। বৃদ্ধাশ্রম “নলিনী নিবাসে”র ভোর তেমনই। যেখানে দিন গোনা হয় না…
-
সুমন মোহান্তি
বকবক পায়রা -সুমন মোহান্তি ছোটবেলায় গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে দেশের বাড়ি গেলে শহরে না-দেখা অনেককিছুই খুব মনে ধরত আমার। দোতলা মাটির কোঠাবাড়ির খড়ের চালা থেকে হাঁড়ি ঝুলত অনেকগুলো, তার মধ্যে পায়রাদের বাস ছিল। গরম ভাপ ওঠা দুপুরে চারদিক নিঝুম, মোরামের রাস্তা দিয়ে দু-একটি গরুর গাড়ি চলে যাওয়ার শব্দ মিলিয়ে গেলে দুপুরের স্তব্ধতা ভেঙে পায়রাদের…
-
অভিজিৎ বসু
আগুন,মোরগ ফুল ও মাংসের গন্ধ -অভিজিৎ বসু বিউটি পারলারের সামনে অবন্তীর অচেনা শরীর।হাইলাইট করা চুলের ভেতর থেকে ফেনা কফির ঘ্রাণ। সোঁ সোঁ শব্দে চলেছে গাড়ি।রেডিওটা খুঁজে খুঁজে মেলে ধরে ধ্বনি তরঙ্গের দোলন।আচ্ছা মেয়ে বলতে পারো,তীব্র গোলাপী আলোয় কেমন লাগে তোমায়?:তীব্র আলো।মানে আলো।:চলো জাদু দেখতে যাই। আর যেদিন জাদু দেখানো হয় এই শহরের প্রতিটি স্থানের আলো…
-
জাকিয়া রহমান
আঁতকে উঠা ভোরে -জাকিয়া রহমান এমন একটি প্রভাত! যা কোনদিন ভুলতে পারিনি। কয়েকটি শিশুর কলহাস্যের ধ্বনি শুনে, সেদিন ঘুম থেকে উঠেছিলাম। মনে হয়েছিল, এই নতুন দিনটি চিরকাল, স্মরণের অলিন্দে একটি ক্ষুদ্র ইটের মত স্মৃতি জমা জীবনের দেয়ালে গাঁথা থাকবে। অবসরে নিশ্চয়ই কখনো মনে করে হয়তো পুনরায় এমনি আনন্দে মন ভরে উঠবে। কিন্তু তা হয়নি! আনন্দের…
