- Powered by
- WordPress
-
ফজলুল হক সৈকত
কবির কলম(কবি শামীম আজাদকে মনে করে) কবি প্রচ্ছন্ন নিয়তি থেকে প্রকট বেলুন-বাতাসে প্রবেশ করলেনতাঁর ডান হাতে কলমবাম হাত ভাঁজ করে রেখেছেন চিবুকের তলায়কবির কলম থেকে একফলা হলুদ আগুন, আচমকা বেরিয়ে,ঢুকে পড়ে অন্তরাত্মার ঘোর-অন্ধকার বারান্দায়। তারপর আগুনের তেজ স্তিমিত হলে বাড়তে থাকে কবির দহনজ্বালাঅবশ্য আগুনের আলোয় কবি দেখতে পান যেন ঠিক নিজেকেআর তিনি বোধহয় তখন অনুভব…
-
সাক্ষাৎকারঃ শামীম আজাদ
সাহিত্য বার্তার সৌজন্যে- আরিফুল রহমান ১.আরিফুল রহমানঃ কবিতা আসলে কী? শামীম আজাদঃ পাঠকের জন্য এমনকি নিজের জন্যও কবিতা সৃষ্টিশীল মানুষের এক অত্যাশ্চর্য দৈবিক উপহার উপাচার। তথ্য উপাত্ত ও কাহিনী নিয়ে গদ্য সৃষ্টি করা যায় – কবিতা লেখা যায় না। কবিতা অনেকটা প্রেমের মতই। কবিতা হয়, কবিতা হওয়ানো যায় না। সফল কবিতা পাঠকের সাথে যুগলবন্দী হয়ে…
-
বদরুল চৌধুরী
শামীম আজাদ শব্দের পাখায় উড়ে যায় সময়ের স্রোত,কিন্তু কিছু শব্দ থাকে চিরন্তন,যেখানে তোমার নাম উচ্চারণেজেগে ওঠে ভাষা, মাটি, স্বপ্ন আর ইতিহাস। তুমি কবিতা, তুমি শব্দের প্রতিধ্বনি,যে প্রতিধ্বনি ভেসে আসে লন্ডনের ধূসর আকাশ ছুঁয়ে,যে প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে বাংলার নরম মাটিতে,একজন নারীর মৃদু অথচ দৃপ্ত কণ্ঠে,যা ঝরে পড়ে নদী, বাতাস আর আলোর জোয়ার। তোমার কলমে জেগে ওঠে…
-
ফয়জুর রহমান ফয়েজ
বেদনার পঙক্তিমালা(উৎসর্গ: কবিতার প্রিয় মানুষ— শামীম আজাদ,শ্রদ্ধাভাজনেষু) নিজেকে আজ বড়ো বিচিত্র লাগে;মনে হয় কার অচেনা ছায়া এসেনিজের উপরেই নিজেকেই ঢেকে রাখে নিশ্চুপ।দৈনন্দিনের নীরসতা, ভাবনার ভিড়মগজের ভেতর কুণ্ডলী পাকিয়ে ওঠেঘনান্ধকার অরণ্যের মতো। আমি আজ নির্বাক, বিমূঢ়।চারপাশে কান পাতলেই শুনিমানুষের নীরব দীর্ঘশ্বাস;চোখে ভাসে ক্ষয়িত শরীর—জীবনের ক্ষয়, দেহের অবসাদ,রোদে-জলে বিবর্ণ স্বপ্নের মুছে যাওয়া ছায়া। তাদের কামনা-বাসনার বিবর্ণ বীজরোপণ…
-
সম্পাদকীয়
শব্দের দিগন্তে শেকড় : কবি শামীম আজাদকে নিবেদিত বিশেষ সংখ্যা শামীম আজাদ: জীবন ও কাব্যানুসন্ধান সাহিত্য জীবনের প্রতিফলন। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, ভাষা ও সাহিত্য আমাদের প্রথম ও অবিচ্ছেদ্য সঙ্গী। বিশেষ করে প্রবাসের জীবনে, যখন আমরা নিজেদের অস্তিত্ব ও পরিচয়কে দৃঢ় করতে চাই, তখন ভাষা, সাহিত্য ও সংস্কৃতি হয়ে ওঠে জীবনের…
-
আমার পুত্র অ্যাকিলিস
নির্ঝর নৈঃশব্দ্য ‘আমার পুত্রের নাম’ শামীম আজাদের লেখা কবিতা। তাঁর কবিতার কথা মনে হলেই আমার যে কতিপয় কবিতার কথা প্রথমেই মাথায় আসে তাদের অন্যতম হল এই কবিতা। এর কারণ কী? কারণ অতি সামান্য ও কাকতালীয়। কেননা কবিতার প্রথম লাইন হল ‘তার নাম হবে অ্যাকিলিস’। কার নাম? পুত্রের নাম। কবির পুত্রের নাম। এই কবিতা প্রথম পড়বার…
-
মোহাম্মদ ইকবাল
শব্দের জন্মদাত্রী মাটির গভীর থেকে জন্ম নেওয়া মানুষ তিনি,তাঁর শিকড় ছড়িয়ে গিয়েছে আকাশের পরতে পরতে।ভাষা তাঁর শোণিতে সঞ্জীবনিধারা,উচ্চারিত হওয়ার আগেই শানিত হয় বিদ্রোহের বারুদে। তাঁকে কবিতা লিখতে হয় না,কবিতাই তাঁকে লিখে রাখে কালের পাতায়।অভিবাসী আকাশের নিচে তিনি হাঁটেনআন্তর্মহাদেশীয় স্বপ্নের পথেমাতৃভূমি ও পরবাসের ইন্দ্রজালিক ধূয়াসায়। তাঁকে নারীত্বে সংজ্ঞায়িত করা যায় না;তিনি এক মহাকাব্যের জ্যোতি,যার প্রতিটি নিঃশ্বাসে…
-
সরলভাবে সহজভাবে এক স্বয়ম্ভিকা সম্পর্কে কিছু-কথন কিছু-কথকতা
মাশূক ইবনে আনিস শামীম আজাদ এক মাতৃপ্রতিম মহর্ষি। একজন সাহিত্যসাধিকা। কবি , কবিতা ও কবিত্বে পরিপূর্ণ এক মানবজীবন। ইতালিও সাহিত্যের জনক দান্তে আলিঘিয়েরি কবিতা সম্পর্কে বলেছিলেন, ” ভাব ও ভাষার যথার্থ ব্যবহার-ই একটি কবিতার জন্ম দিতে পারে বা একটি কবিতা সার্থক হয়ে ওঠতে পারে”, তাঁর বক্তব্যের রেশ ধরেই বলতে ইচ্ছে হয় —শামীম আজাদ কী ভাব…
-
সালমা বেগম
প্রবাস বাংলার এক আলোকিত সায়ন্তনী তোমার আলোয় আমরা আলোকিত হই,জেগে উঠি তোমার জাগরণী কাব্যচরণে।তোমার বিজ্ঞতার পেয়ালায় চুমুক দিয়ে-আমরা সাঁতার কাটি গহিন সরোবরে। শিকড়ের গন্ধ পাই তোমার প্রতিটি নিশ্বাসে,তুমি অজান্তেই গেয়ে যাও লক্ষ্মীন্দরের গীত।বুকে নিয়ে বিজয়ের ফুল, তুমি জয় করো,তুমি জয় করো বাংলাকে প্রতিপল, প্রতিক্ষণ। তুমি আমাদের কবি। আমাদের শামীম আজাদ!তোমার শুভ জন্মদিনে, আমার প্রণতি প্রণাম
-
মমরুজপুরের আলো লন্ডনের আকাশে
আবু মকসুদ সেই সব দিন এখন আর নেই; তবু মনে হয় যেন সেদিনও ছিল। এই লন্ডনের কুয়াশাভেজা দুপুরে বসে ভাবি, শামীম আপাকে প্রথম দেখি বাংলাদেশ টেলিভিশনের পর্দায়, ঈদের আনন্দমেলা, সে অনেক বছর আগের কথা। তখন আমি ছোট, বড় ভাই বলেছিলেন, ওই যে আমাদের পাশের গ্রামের মেয়ে, দিঘির জলের মতো চোখ, মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলছেন।…
-
শামিম আজাদের সাথে আমার সাক্ষাৎ
জাকিয়া রহমান যতবার পড়ি তোমার কবিতাততবারই হতে চাই আমি কবি!হতে চাই রায়া রায়া তোমার শব্দ রাশির সঙ্গে।কত নব্য শব্দরাশি এনেছো সেঁচে বাংলা কাব্যে,গচ্ছিত হয়ে থাকবে সবই,শুঁকবে বিভোর তোমার মায়া কলমের আতর। শামীম আজাদের কবিতাগুলো জাগতিকতার সুবাসে ভরপুর। তাঁর কাব্যশৈলী, চিন্তা ও দর্শন সব সময় চলমান। কোন দশকের দেয়ালে আবদ্ধ নেই। সব সময় নতুনত্বের হাওয়ায় কবিতা…
-
হাফসা নূর
শামীম আজাদ মানে শব্দের শ্যামল-কণ্ঠ মৌলভীবাজারের ভেজা মাটিতে যেখানে বৃষ্টি ঝরে মেঘের সুরে সেখানেই জন্ম তাঁর কবিতাযার প্রতিধ্বনি আজো কাঁপায় নীরবতার দেয়াল।শামীম আজাদএকজন নারীর নিঃশব্দ শক্তির গল্পনামটি উচ্চারণ মানেই শব্দে শব্দে জ্বলে ওঠেশতাব্দী জমা দমিত অলিন্দের আগুন। তিনি কেবল কবি নন,কলমে বহন করেন নারীর হৃৎস্পন্দন, বিদ্রোহ আর মুক্তি।তাঁর কবিতাবাঁধভাঙা নদী, ছাই থেকে জেগে ওঠা ফিনিক্স,শামীম…
-
গদ্যের গাছ
শামীম আজাদ আমার কাছে ‘ভাষা’কে লাগে পোশাকের মত, জামার মত, কিছুর ভেতরে আরামে থাকার মত। অনেকটা চেহারার মত মানুষ যা দিয়ে যাচাই করে। মানুষ শনাক্ত করার জন্য ভাষাই আসলে শ্রেষ্ঠ অভিজ্ঞান। যে অভিজ্ঞান বুকে নিয়ে মানুষ হাঁটে। মানুষকে হাঁটতে হয়। মাইলকে মাইল- বাস্তব অথবা পরাবাস্তব দূরত্ব অবধি। ভাষার বৈঠায়ই বারি দিয়ে দিয়ে মানুষকে পাড়ি দিতে…
-
অযাচিত ভাবনা
শামীম আজাদ বাংলাদেশের এক নগন্য কবি আমি। থাকি বহু দূরে বিদেশ নগরে এক ভিন্ন ভাষাধারী জীবনখনিতে। কাব্যকর্ম ও লেখালেখিই আমার জীবিকা এবং জীবন। এ বিলেতে আমার এ শিল্পযাত্রারও হয়ে গেল তিরিশ বছর! দেশে আমার সাথীদের মধ্যে যাঁরা শীর্ষস্থানে ছিলেন তাঁদের অনেকেই আর বেঁচে নেই। আমাদের প্রজন্মে যেন মড়ক লেগেছে। দু’টো টিকা পেয়েছি। টুকটাক শারীরিক সমস্যা…
-
উইলিয়ামের গল্প
শামীম আজাদ যা অবস্থা এখন ভালো ঘুম হয় না। শুধু স্বপ্ন দেখি। কয়েক বার উঠি। কিন্তু আজ ঘুম ভেঙেই অবাক হয়ে যাই এ কী করে সম্ভব। আস্ত একটা গল্প দেখে উঠলাম! মারে মা!।একদম চমকে উঠার মত গল্প। মাঝে একবার উঠে বাথরুমেও গেলাম। তাহলে শেষাংশ নিশ্চয়ই প্রক্ষালণ থেকে ফিরে আসার পর দেখেছি। শুধু তা না, দেখেছি…
-
মজিবুল হক মণি
কাব্য গীতি(কবি শামীম আজাদের ৬০তম জন্মদিনে লিখা) প্রথমে আল্লাহর নামে তার সুনামে কলম ধরিলামআছেন যত জ্ঞানী গুনী আদাব ছালাম। শুনেন মনো দিয়া (২) কই ভাবিয়া তারি অন্ত আদি,এই প্রবাসে সবার প্রিয় গল্প বলা দিদি।নাম তার পরে বলি (২) বলাবলি সবার মুখে মুখে,গল্প বলা দিদির নাম প্রবাসীদের বুকে।বাড়ি সিলেট জিলা (২) জন্ম নিলা বাহান্ন খৃষ্টাব্দে,সারাদেশ চষেন…
-
শামীম আজাদ: কবিতার দীপ্ত জ্যোতিতে সাহিত্যের অলঙ্কার
খাতুনে জান্নাত কবি শামীম আজাদ। বিলেতে বসবাস করেন আর বাংলাদেশে থাকেন। অর্থাৎ হৃদয়ে বাংলাদেশ ধরে আছেন। লিখেন ইংরেজি, বাংলা ও সিলেটের আঞ্চলিক ভাষায়। তাঁর কবিতা শিল্পের জারকরসে আবৃত শতদল। বিষয়, ভাব, শব্দ ও বর্ণনায় নতুন মাধুর্য ও ব্যঞ্জনায় অনন্য বৈশিষ্ট্যে উজ্জ্বলতর নক্ষত্র। একজন লেখককে সবার আগে হতে হয় একজন সত্যদ্রষ্টা। তারপর স্বপ্নদ্রষ্টা। তিনি জাগতিক জগতের…
-
ভাষার নীল লেগুন
শামীম আজাদ যে গুণে বাক্য কাব্য হয়ে ওঠে, যে কারণে অনুদিত সাহিত্যকে যে ভাষায় অনুদিত হয়েছে তার মূল ভাষা মনে হয়, যে কারণে বিলেতের চৈনিক খাবার অর্ডার করলেও স্বাদে তা সাংহাইর পথপার্শ্বের দোকানের খাবার বলিয়া প্রতীয়মান হয়, যে জন্য লন্ডনের এশিয়ান কমেডিয়ানের পরিবেশনা বিষয় বস্তু ছাড়া ইংলিশ কমেডি মনে হয়, রুপি কাউর লিখলে মনে হয়…
-
কবি শামীম আজাদ-এর কবিতা
বিলাপ ক্রন্দন,তুমি ভালবাসো গোপন মানুষ দুয়োকথাআর বেগুনী বিষের থালা,বইয়ের ভেতরে চাপাপড়া ফুলক্লেদের সাবানে কেচে রাখা ব্যথাআর আমার অন্তর্জ্বালা। কেন আমি পড়ি তোরই প্রেমেবাঁধি দুই পা রক্ত নূপু্রে,কষ্ট গুঁড়োর উপটনে মাজিএই শ্যামল বরণ গাআমি বুঝতেই পারি না ! ক্রন্দন,তুমি যাও চলে যাও দূরে বসে থাকোঐ কার্নিশে একাএ বেদনা যেদিন হইবে বিলাসসেদিন করিও দেখা॥ যেখানে, সেখানেই পা…
-
ধনঞ্জয় পাল
বাউলের পৃথিবী এ পৃথিবী একদিন ধ্রুপদ সংগীত হবেযেখানে সব সুর মিশে যাবেআগামী দিনের কোন জীবন উৎসবেমঙ্গল দীপে বহ্নি হবে ভালোবাসামমতার বীজে বোনা মাধবীলতার দলঅন্ধকার শুষে নেবে মাটির গভীরেপ্রজ্ঞার বাগানগুলো ভরে যাবে ফুলে। একদিন এ দৃষ্টি পৃথিবীর সীমা ছাড়াবেশুধু স্বপ্ন নয়, দূরের কোন নীহারিকায়মানুষ খুঁজে পাবে নিজের প্রতিচ্ছবিপূর্বপুরুষের পদচিহ্নহাসি কান্নার প্রতিধ্বনি। তখন এ পৃথিবী হবে স্নিগ্ধ…
-
গ্রন্থ আলোচনা : প্রিয়ংবদা, কল্পনা ও আমি
সুদেষ্ণা মজুমদার গ্রন্থ: প্রিয়ংবদা, কল্পনা ও আমিশামীম আজাদ : দেশঅদ্ভুত একটা শব্দ।দেশের নিয়মে আমার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে চেয়ে দেখি ভোর ৪টা।আর দেশের ঘড়িতে তখন কয়টা?বলতে পারব না।নারকেলের পাতার ঝিরিঝিরি আলো আমার চোখে বাতাস বুলিয়ে যায়।সেই ছায়া দিয়ে আমি ভাত মাখতে বসি।দাওয়ায় হুমড়ি খেয়ে পড়ে শুকনো পাতার ঝড়। সেই ঝড় সরিয়ে আমার সপ্তডিঙা ভাসাই।বিলেতের…
-
আজিজুল আম্বিয়া
বিজয়ের বারতা(প্রিয় কবি শামীম আজাদকে উৎসর্গিত) মুসলমান হলেই কেন অযোগ্য?প্রশ্ন তোলে যারা,মানবাধিকার মুখে ধরে,হৃদয়ে তাদের কারা? জোহরান মামদানি যখনজনতার আস্থায় ভর করে ওঠেন,ক্ষমতার অহংকার তখননিজেই কাঁপে, ভেঙে পড়ে রথে। ট্রাম্পের ইচ্ছা ফিকে হয়ে যায়জনতার দৃপ্ত সিদ্ধান্তে,প্রতসরগিত- বিশ্বে নেতা হয় সে-ইমানবের মমতার বিন্দুতে। এ বিজয় শুধু মানুষের নয়,এ বিজয় রবের ইশারায়,আল্লাহ ভালো কাজে রাজি,সেই তাগিদ পথের…
-
পপি শাহনাজ
বুবু জান তোমার উচ্ছলতা নীল আকাশ ছোঁয়ায়,তোমার রূপমাধুর্য্যে বাসন্তী হাওয়া বয়ে যায়।তোমার সুমিষ্ট হাসি শিকড়ে টান পড়ায়,তোমার ক্লান্তিহীন পথ চলা সাহস যোগায়।তুমি আছ বলেই আমরা কবিতা লিখে যাই,তুমি আছ বলেই বাংলায় গান গাই;বিলেতের ধুলিকণায় বাংলার ছোঁয়া পাই।তুমি যে আমার অনাদিকালের বুবু;পৃথিবীর যে প্রান্তেই থাক না কেনোসকলে তোমায় ভালোবেসে যাবে তবু।তোমার কবিতার দৃপ্ত বাণী হারাবেনা কভু,অমর…
-
সু ম ন সু পা ন্থ
আয়ুকাহিনী জৈষ্ঠ্য জীবনে বহুকাল এমন খুঁড়ে নিয়েছি নিজস্ব হৃতমাঠআত্মঘাতী চাষাবাদ শেষে শুনেছি ঘনভার মেঘ ডেকে যায়থেমে থেমে, চিরকালীন ক্রন্দন শেষে মুছে নিলে চোখনেমে আসে উদ্ধর্মুখী পিপাসা মৃত্যুর মতো মগ্ন, বসুধায় অতৃপ্ত এই হালখাতা আমি রেখে যাবো তোমার কাছেপ্রতি বৈশাখে বন্ধকী দিক অন্য কেউ, তার যাপিত সর্বদিকেমিলিয়ে নিক সে তার উপদ্রবী সংসারসমেত জঘন্য জীবিকালিপিআমি শুধু রূপবতী…
-
ইকবাল হাসান
বিষাদের গাঙচিল ১.আকাশের দিকে যদি কভু হাত রাখোউড়ে যাবে দূরে বিষাদের গাঙচিলএকটি হৃদয় আরেক হৃদয়ে মিশেভালোবাসা হবে বেদনায় ঘননীল।২.চোখের পলকে তিমির আলোকে যদিডাহুকের ডাকে জেগে ওঠে কোনো ভোরতোমার ছায়ার গভীরে প্রথিত নদীউথালপাতাল বিষাদের করিডোর।৩.স্বাগত জানাবে বোধের দরোজা থেকেধরণীর বুকে জেগে থাকা মহাকালতুমি কি তখনো গভীর নিশীথে একাউড়ে যাবে দূরে বিষাদের গাঙচিল।
-
কালাম আজাদ
শব্দভুক(কবি শামীম আজাদকে নিবেদিত) সংঘাত জারি হোক- মহাজাগতিক শক্তিশালী কেধ্বনিত হ’লো শব্দরা… যাদের শেকলে বন্দী সভ্যতা-সকালমৃদু উচ্চারণে প্রতিটি ফ্ল্যাটের কামরা হয়ে ওঠে যৌথ খামারঅত:পর বিকিকিনিতে হেরে গেলে বিরহ-বিসংবাদশব্দ বিকিকিনিতে চুমো খায় সভ্যতাযুদ্ধ নৃশংস স্বপ্নরাজউপমা খোঁজা অন্ধচোখে ও বেতসে আঁকামানবীর ঠোঁটে জমায় শোলকপ্রতিরাত কূজনে শব্দ জাগে-জাগে অচৈতন্যে কিছু মানব শরীরশব্দরাও নদী কিংবা জল-পত্র-রূপ-রঙে হাসেশতাব্দীর করোটিতে শোষক…
-
নিতুপূর্ণা
নির্বাচিত দিনলিপি ভাষায় হতে পারত যে অর্থের ব্যবহার তার আগেইআমরা তাকে হত্যা করে এসেছি।রাতের ভেতরে নরম ছুড়ির আঘাতে কেউ দীর্ণ হতে চাইলে,লাল-নীল তারকারা বলে যায় বিবিধ কথা;আমি বড়শী দিয়ে মাছ শিকারের কথা বলছি না, কেউ আবার মুগ্ধ অন্ধকারে বসে লিখেছিল দিনের যাবতীয় লিপিকেউ তাকে ট্রেনমিস করা যাত্রী হিসেবেই শনাক্ত করেছিল; একটি হলুদ ফুল বহু আয়োজন…
-
কবি শামীম আজাদ: কবিতার মতোই সুন্দর
সৈয়দ হিলাল সাইফ লন্ডন শহরের একই রাস্তায়, ভিন্ন ফ্ল্যাটে আমাদের বাস। তাই শামীম আপা আর আমি আসলে একে অপরের প্রতিবেশী। ২০০১ সাল থেকে বৃটেনে আমার বসবাস, যদিও তখন ঘর ছিল লন্ডন থেকে প্রায় তিনশ মাইল দূরে, সাগরপাড়ের শান্ত শহর হার্টলিপুলে।তাঁঁর নামের সঙ্গে পরিচয় বহু আগেই, তবে প্রথম দেখা ২০০৪ সালে লন্ডনের বৈশাখী মেলায়। তখন থেকেই…
-
জন্মদিনের অঞ্জলি: কবি শামীম আজাদ
দিলারা হাফিজ শুভ জন্মদিন কবি শামীম আজাদ কবিতার পথকে রাঙাও আরো অচেনা-মন রঙেবিলাও তোমার আবির যত শামীম আজাদের ঢঙে। শামীম আজাদকে কেন জানি ভালোবাসি,বড় ভালোবাসি। আজকে তার শুভ জন্মদিন। ভাবলাম, এতদিন তাঁকে এত যে ভালোবেসেছি, সেকথা তো প্রকাশ্যে বলা হয়নি আজও।কাজেই তাঁর জন্মদিনের মতো বিশেষ এই দিনটিতেই বলি না হয়, সেই মধুর কথাটি।তোমায় খুব ‘ভালোবাসি’…
-
আতিকা হাসান
কবি শামীম আজাদ- কবিতার ফেরিওয়ালা কবি পাড়ায়, কবিদের কবি তিনি!বিনীত বুকে ঈর্ষান্বিত প্রতিভার বিশাল কাব্যকোষ।শান্ত রবি’র প্রভা হতে ঠিকরানো আলোর মতো সুখ্যাতি তাঁর,মীমাংসিত বর্ণ অক্ষরে রচিত শ্লোকー অতলস্পর্শ গভীর,মলাটের ভাঁজে সংরক্ষিতー দ্যুতিময় কাব্য-সাহিত্যের পরিপূর্ণ জীবনবোধ।আজন্মকাল সখ্যতা কবিতার ভূমে!জাগতিক আবর্জনা দু’পায়ে মাড়িয়ে তিনি হাঁটেন শুভ্রতার বলয়ে,দরদী বুকে ধারণ করেন শেকড় মাটির টান।
