Powered by
WordPress
  • স্নেহাশিস ভট্টাচার্য

    ভেলায় ভেসে -স্নেহাশিস ভট্টাচার্য কলাবতীর সামনের স্ক্রিনে তরঙ্গটা ভেসে এলো, কান আর মন দুটোই বুঝে নিলো বিশ্বামিত্র প্রেরিত প্রভাতী শুভেচ্ছা। নীচে সাইকেল আর ব্যাটারি গাড়ির ঝাঁক। তবে চলছে দিব্যি, গতিশীল।আজকের আকাশটাও পরিষ্কার। আকাশপথে সেক্টর ৮ পৌঁছতে বেশী সময় লাগবে না। দেবাদৃতা আজ তাই আকাশ পথে। ওর ভেলার নাম কলাবতী। পথে পাশ দিয়ে যাবার সময় দেবতনু…

  • নলিনাক্ষ ভট্টাচার্য

    ভার্চুয়াল -নলিনাক্ষ ভট্টাচার্য কেউ কাউকে চেনেনা তবু কীভাবে একটা সম্পর্ক পাতিয়ে ফেলে মানুষ ফেসবুক, ওয়টসএ্যাপের মাধ্যমে। এটা সেই রকম একটা সম্পর্কের গল্প যার শুরু এবং শেষ পুরোটাই ভার্চুয়ালের বাইরে যায়নি কোনদিন বা বলা ভাল ওরা দু’জন সম্পর্কটাকে বাস্তবের কঠিন ভূমিতে নিয়ে আসতে চায়নি সঙ্গত কারণেই। কিন্তু ভূমিকা না বাড়িয়ে শুরু করা যাক গল্পটা। নির্মলেন্দু বরাট…

  • সোমা দত্ত

    বহমান -সোমা দত্ত তার নাম আহিরা কে রেখেছিল কে জানে। তার মনেও নেই কবে তাকে কেউ আহিরা বলে ডেকেছিল। কিন্তু এই মুহূর্তে সে আহিরা হয়ে উঠেছে। একদিন স্বপ্নে আহিরা জয়দীপের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে জানিয়েছিল সে তার সঙ্গে থাকতে চায় না। জয়দীপ হতভম্ভ হয়ে তাকিয়ে ছিল। সময়টা স্বপ্নে ওভাবে ঠিক ধরে রাখতে পারে না। যেমন…

  • কৃষ্ণা মালিক

    তিন মক্কেল -কৃষ্ণা মালিক তিনতলা বাড়িটা চোখ টেনে নেয় একটা শক্তসমর্থ পা দাপানো ঘোড়ার মতো। পাটা ফোলানো নাক দিয়ে গরম ভাপ ছাড়ছে সে। তিনটে লোক বসে বসে গুলতানি করছিল বিড়ি টানতে টানতে। যে তিনতলা বাড়িটার কথা বলছিল ওরা সেটা একদম ফাঁকা মাঠের ভেতর। তার চারদিকে দূরে দূরে গ্রাম। পাশ দিয়ে একটা ক্যানেল চলে গেছে। বাড়িটার…

  • সম্বুদ্ধ সান্যাল

    কাউন্টার অ্যাটাক -সম্বুদ্ধ সান্যাল ঠিক তিরাশি মিনিটে ভবানীপুর এসসি ক্লাবের সাত নম্বর বক্সের মধ্যে মোক্ষম ফাউল করে বসল রেলওয়ে এফসি’র এগারো নম্বরকে। সবেমাত্র দুইজনকে কাটিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়তেই পিছন দিক থেকে জার্সি টেনে কড়া ট্যাকল, সাক্ষাৎ লালকার্ড। রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়েছে ততক্ষণে। ক্যালকাটা ফুটবল লিগের অবনমনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ভবানীপুরের বেঞ্চে তখন আক্ষেপের ছাপ।…

  • মুস্তাফিজ শফি

    সেই মাকে মনে রেখে আমিতো জানি মা, তোমার সেদিনের চোখের জল শুধুকান্না ছিলো না, ছিলো এদেশের প্রথম বৃষ্টি—যে বৃষ্টিতে ভিজেছিল স্বাধীনতা, বিজয়ের প্রথম বিকেল।আর যে বৃষ্টিতে ডানা ভিজিয়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইলজুড়েআকাশের দিকে উড়ে গিয়েছিলো হাজার পায়রা। মা, তুমিতো জেনেছিলে ছেলেটা আর ফিরবে না,তবুও প্রতিদিন দরজাটা খোলা রাখতে।এই খোলা দরজাটাই একদিন দেশের সীমারেখা হয়েরোদ ছড়াতে এলো…

  • ধনঞ্জয় পাল

    আলোর মিছিলে জননী ছেলেটি আর ফিরবে নাতবুও জামাগুলো সযত্নে তোলা আছে আলমারিতেখালি বিছানা পড়ে থাকে আকাশের শূন্যতা নিয়েটেবিলে বইগুলো ঘুমিয়ে পড়েছে প্রহর গুনে গুনেচোখে দীপ্তি, দেয়ালে ছবিটিতে তবু কৈশোরের সারল্যরুমির ঘরটি থেমে আছে উনিশশ একাত্তরে। কান্নার মত নয়তবু চোখের পেছনে জমে থাকে ভারী কিছুমৃত্যু যদিও নক্ষত্রের মতোই সত্যজন্মভূমি, সে তো স্বর্গাদপি গরীয়সীতাই কোন কোন স্বপ্ন…

  • দিলারা হাফিজ

    বিজয় ডিসেম্বর- ২০২৫ ডিসেম্বরের নাম পাল্টে রেখেছিলাম বিজয়ের মাস,উদগমনের সেই মাহেন্দ্রক্ষণ থেকে—এ নামেই ডাকি তাকে সেও কিন্তু সাড়া দেয় লাল-সবুজের দীপাবলি জ্বেলেষোড়শ পত্রটি যেন মায়ের উদ্দীপ্ত শাড়ির আঁচল,পুরো মাসের বুকজুড়ে বসিয় রাখে নক্ষত্রের হাট… বিজয়ফুল উড়তে থাকে আকাশ বাতাস মন্থিত করে—রাগের রাজা ভৈরব বেজে যায় প্রতিটি ভোরের এস্রাজেতিরিশ লক্ষ শহীদ জেগে ওঠে রক্ত সরোবর পেরিয়েসম্ভ্রম-যোদ্ধা…

  • মাশূক ইবনে আনিস

    ভয়ানক ভয়ের কথা এ-কেমন দৈন্যদশাকোথাও আলো নেইএতোটুকু ভালো নেইসাদা নেই কালো নেইঝাপসা —দুসর চোখদেখি’নি আপন লোকপাশে ঘুরে মাছি আর মশা ,এ-কেমন দৈন্যদশা ! এ-কেমন আজব হালনেই লয় নেই তালচারদিক বেসামালকোথাও প্রাণ নেইদুখে পরিত্রাণ নেইআজি-এ-দুয়ারে খাড়াঅচেনা আকাল,এ-কেমন আজব হাল! সহসা-ই বড়বেশীএকা-একা লাগে ,এই —দারুণ শৈত্যের মাঘে,মনে-জাগে ভয়কী-ছিলো বিজয়আমাদের অর্জনে?হায়েনা’রা খামছে খাচ্ছে মা-মাটির বুক,আমি দাঁড়াতে পারছি’না পিতার…

  • দিলু নাসের

    বিজয় দিবসের পঙতিমালা ১ এই কবিতা তাদের জন্য,এই কবিতা তাদেরবাংলাদেশের সোঁদা মাটি রক্তে ভেজা যাদের। এই কবিতা লিখছি আমিতাদের করে স্মরণদেশের জন্য যেসব মানুষ করলো মরণ বরণ। বুকের পাঁজর জ্বালিয়ে যারা,করলো আঁধার লীনযাদের ত্যাগে বাংলা নামের দেশ হয়েছে স্বাধীন। মা জননীর পায়ের শিকল করতে গিয়ে ভঙ্গবীরের বেশে যেসব মানুষ করলো বিকল অঙ্গ। তাদের জন্য ছন্দে…

  • এম মোসাইদ খান

    কবিতা আছ.. আমার একটা কবিতায় আছে শোক ও সুখের আনন্দ, বেদনা,অহংকার আর গর্বের।নক্ষত্রময় দিনের অঙ্গীকারেচাকার ঘূর্ণয়ন থেকে ঘুরে দাঁড়ানোর কবিতা। সে দিন এক হাতে মৃত্যু আরেক হাতে জীবন নিয়েএকই কাতারে দাঁড়িয়ে ছিল নারী পুরুষ-দাঁড়িয়ে ছিল মুক্তি পাগল মানুষ অমানুষের বিপরীতে,নক্ষত্র থেকে নক্ষত্র ঝলসে উঠে ছিল সে দিনঅশুভ শক্তির নগ্ন মুখে ঢেলে ছিলো বুকের বারুদমানচিত্র ছিনিয়ে…

  • ফকির ইলিয়াস

    বারুদ অথবা ঘুমশীতের ঘ্রাণ দরিয়া,দরিয়া বলে ডাক দিলেই কাছে আসে না সমুদ্রবারুদের ঘ্রাণ যাদের উন্মত্ত করে রাখে-তাদের কাছে বিজয়ের যুদ্ধকেআরাধনাই মনে হয়। হিমের আকাঙ্ক্ষার বিপরীতে,বুকের পাখিকে উড়িয়ে দিতে,তারা এগিয়ে যায় কঠিন পর্বত ডিঙিয়ে। নদীতে ভাসমান ডিঙিনৌকোও, তাদের স্বাগত জানাতেকিনারে ভিড়ে। মাঝির দায়িত্ব তখন,পালন করে,ভাটির ঢেউ।আর নদী পাড়ে দাঁড়িয়ে থাকা কোনো মা,শাড়ির আঁচলে লুকিয়ে রাখা নুন…

  • আতাউর রহমান মিলাদ

    প্রহসন রাতের আঁধারে আটকে আছে সুবর্ণ সকাল…চালবাজ চত্বরে, কুটচালেহুংকার হাহাকারেকানে ভাসে নির্বোধ কলস্বর! আড়ালের দরকষাকষিধুসর চেয়ারকথা ও কানুনের চতুর বয়ানকান্নার নির্ধারিত প্যাকেজ হারানো সত্যের অর্জনতাকেই খুঁজছে মাটি খুঁড়ে…. চারপাশে উশখুশ,অহেতুক উদগ্রীবমস্তিষ্কে পেরেক ঠুকে, সতীর্থ জিভ

  • আবু মকসুদ

    অন্ধকারে আগুনের স্মৃতি এ অরণ্যের অন্ধকারে আজও জ্বলে আগুনের স্মৃতি,রাত নামলে নদীর ধারে কুয়াশা ভিজে ওঠে রক্তে।বাতাসে ভাসে পোড়া চুলের দগ্ধ গন্ধ,মাটি নরম হয় লাল স্মৃতিতে অচেনা, অনন্ত। দূর থেকে আসে সেই চাপা গলার ডাক,পুরনো এক দুঃস্বপ্ন ফিরে আসে বারবার।একলা পথে হাঁটি, হঠাৎ কচুরিপানার জলেডুবতে থাকা এক মুখ চাঁদের আলোয় ধরে আছে,উঠতে পারে না। এমনি…

  • শামীম আহমদ

    শানিত শপথ পা হড়কে পড়ে গেছিরাত্রির খাদে অকস্মাৎযেখানে মুক্তির আরাধনায়মানুষ , এখনো নিভৃতে কাঁদেরক্তের ফেনিল স্রোতেখোঁজে ফিরে হারানো স্বজনের স্মৃতি … এই কৃষ্ণকায় পথেআমার অনাগত দৃষ্টিরচনা করে চলেছে নির্মল আলোর সেতুএই সেতু বেয়ে-আমার সন্তানেরা একদিননিকষ অন্ধকার দেবে পাড়ি ওরা এই ক্ষীণ আলো দেখে দেখেবিদ্যালয়ে যাবে আঁধারের ব্যারিকেড ভেঙেকুড়িয়ে কুড়িয়ে তুলবে রক্তাক্ত অক্ষরযা বায়ান্নে ভিজে ছিলো…

  • ফারহানা ইলিয়াস তুলি

    আড়ালের উত্তরসূরি সব ঝিনুকেই মুক্তো থাকে না।সব সত্যকেই করা যায় না আড়াল।সব কালি কিংবা কলম-মুছে দেয়ার কাজটি সারতে পারে না।অথচ সকল শিরা উপশিরায়,থাকে দ্রোহ,থাকে অনল। আমরা অনলের অন্বেষণেই একাত্তরে একটি পতাকাকেবরণ উৎসবে মেতেছি।রক্তকণিকায় সমগ্র সত্তাকেমিশিয়ে দিয়ে, সত্যকে খুঁজেছি;আমাদের অনাগত সন্তানদের জন্যে,বিনির্মাণ করতে চেয়েছি-সাম্যের সংসার। আর পৃথিবীর সকলকপোত-কপোতীকে বলেছি…তোমরা ওড়াও পতাকা,ওড়াও লাল-সবুজেরস্বতন্ত্র বিধান।

  • সাইফ উদ্দিন আহমেদ বাবর: এক নিভৃতচারী কবি মানস

    শুভ জন্মদিন বাংলা সাহিত্য ভুবনে এমন অনেক নাম আছে, যারা নীরবে, নিরলসভাবে, অটুট এক নিষ্ঠায় নিজেদের সাহিত্যসাধনা চালিয়ে যান। তারা আলোয় কম থাকেন, কিন্তু আলোর উৎস হয়ে ওঠেন অনেকের জন্য। সাইফ উদ্দিন আহমেদ বাবর সেই ধরনেরই এক সাহিত্যমানস, যিনি অভিবাসী জীবনের হাজার ব্যস্ততার মাঝেও শব্দকে নিজের চিরসঙ্গী করে রেখেছেন, আর শব্দের মধ্য দিয়েই নির্মাণ করে…

  • সুফিয়া কামাল: মানবতা, সাহিত্য ও নারীমুক্তির উজ্জ্বল নক্ষত্র

    কবি বেগম সুফিয়া কামালের জন্মদিন শ্রদ্ধার্ঘ্য –ফারুক আহমেদ রনি আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলাতোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা।আমরা যখন আকাশের তলে উড়ায়েছি শুধু ঘুড়িতোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।উত্তর মেরু, দক্ষিণ মেরু সব তোমাদের জানাআমরা শুনেছি সেখানে রয়েছে জিন ,পরী, দেও, দানা।পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবেমেরুতে মেরুতে জানা…

  • ইকবাল হোসেন বুলবুল

    ছায়াটা, আহারে তাঁর— ছায়াটা আমার ছায়াটা মায়ারছায়াটা স্নেহেরছায়াটা যত্নের;ছায়াটা, ছায়াটাছায়াটা যে, ভরসার আর বিশ্বাসের,ছায়াটা যে, প্রেমে ভরা নিঃশ্বাসের । ছায়াটা আমায় বাড়তে দেয়ারছায়াটা আমায় এগিয়ে নেয়ারছায়াটা আমায় শিখতে শিখার ;ছায়াটা, ছায়াটাছায়াটা যে, বড় হয়ে বড় হওয়ারছায়াটা যে, ভালো হয়ে ভালো হওয়ার । ধরে আছে সব সুর, যেনো সে ছায়াটাধরে আছে ফুল ফল, যেনো সে ছায়াটাধরে…

  • স্মৃতি আজাদ

    শুভ জন্মতিথী(আমার প্রিয় কবি শামীম আজাদ) লন্ডনের কুয়াশা ভেজা প্রভাতেতুমি জ্বেলেছ এক প্রদীপবাংলা ভাষার দীপশিখা,যার আলো ছুঁয়ে যায় টেমসের তীর,ছুঁয়ে যায় মায়ের মুখ, স্মৃতির পটভূমি। তোমার কলমে জেগে ওঠে নদী,নিশানার মতো জেগে থাকে গ্রাম,প্রবাসের প্রাচীর পেরিয়েতুমি বুনে যাও শব্দে শব্দেবাংলা নামের অক্ষরিত অভিমান। যৌবন থেকে তুমি চলেছএক দীপ্ত বিশ্বাসে,বাংলা শুধু ভাষা নয়,সে তো রক্তের স্রোত,…

  • জয়তু কবি শামীম আজাদ

    আসাদ মান্নান “সন্দ্বীপে প্রথম রাত। বাইরে ঘুটঘুটে অন্ধকার, আমাদের জানালায় কোন চাঁদ নেই, ঘরের ভেতরে নিঃশব্দে বিড়াল হাঁটছে, আমাদের কাছেই নিচে মেঝেতে একটি হ্যারিকেন সলতে গুটিয়ে মৃদু আলো দিয়ে দিয়ে অপেক্ষায় আছে কে কখন প্রকৃতির ডাকে তাকে উস্কে দিয়ে বাইরে নিয়ে যাবে।” অসাধারণ বর্ণনা! কথাগুলো আমার নয়, একজন দেশখ্যাত কবি ও কথাশিল্পী শামীম আজাদের। সিলেটের…

  • শামীম আহমদ

    বারিষার স্বর (কবি শামীম আজাদকে উৎসর্গ-কবিকে জন্মদিনের শুভেচ্ছা সহ তাঁর দীর্ঘায়ু কামনা করছি) মেঠোপথ ।হাঁটু-ইমা ফেখ ,দুই পা জড়িয়ে ধরে মায়াআনন্দে ভুরি তুলে কাদাময় জলসদ্য ফোটা পাখির ছানার মতো চোখমনে হয় কে যেনো দৃষ্টি মেলে চায় … নাইওরি বৃষ্টি নামেআটঘাট বেঁধে ,শ্রাবণের কোলেআজ এই জলমাখা দিনেবৃষ্টির খই ফুটে উঠোন জুড়িয়াকমর দুলাইয়া নাচে চঞ্চল বনআজ উদ্বেলিত…

  • শামীম আজাদ

    তিব্বত স্নো: মায়ের রূপচর্চা বাংলাদেশ বিমানে করে লন্ডন ফিরে আসছিলাম । বিমান ছাড়ার কিছুক্ষনের মধ্যেই জানালায় দেখি কোমল মেদের মত মেঘের পরত। এক সময় সব সাদা হয়ে গেল আর উঁচু নিচু পাহাড় জেগে উঠলো।ছোট বেলায় দেখা কোহিনূর ক্যামিকেলের স্নো’র ডিবেতে দেখা তুষার পাহাড়ের মত।মনে হয় যেন খাই! আম্মা মুখে তিব্বত স্নো মাখতেন। পন্ডস এসেছে আরো…

  • শামীম আজাদ : বিলেতে বাঙালির শিল্পসাহিত্যের প্রতিনিধি

    ফারুক আহমেদ রনি যখনই দেখি আকাশে মেঘ জমেমনে হয় ওই তো আমার দেশের মেঘ,ওই তো আমার মাঠের ওপার,ওই মেঘের নিচে সবুজ ধানক্ষেত,সাদা বকের দল উড়ে যাচ্ছে–এই প্রবাসে কোথাও সেরকম নেই।–শামীম আজাদস্বদেশ বলতে যে আত্মার উচ্ছ্বাস- সেটা কেবল একজন প্রবাসীই বুঝতে পারেন। আমাদের প্রতিদিনের ক্লান্তি আর ব্যস্ততার মাঝে লালন করি দেশমাতৃকার অবয়ব, নস্টালজিয়ায় বিদগ্ধ সে আকুতি,…

  • মানবিক জাগরণের এক নির্ভেজাল আহ্বান

    উদয় শংকর দুর্জয় স্বদেশের চৌহদ্দি পেরিয়ে প্রবাসে থেকে জীবনের বহু বোধ ও উপলব্ধি তাঁর কবিতাকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে। কবিতা শুধুমাত্র আবেগ বা উচ্ছ্বাসের নয় এটা কমপ্লিট রিয়ালাইজেশনের ব্যাপার।কবিতার মধ্যে যেমন রয়েছে ভাষার কারুকাজ, শব্দের নির্বাচন, কল্পচিত্র, অনুরণন সহ নানা উপাদান যা কবির ক্রিয়েটিভ চিন্তা শক্তির নিগুঢ় বহিঃপ্রকাশের প্রধান উপকরণ হয়ে ধরা দেয়। শামীম…

  • গ্রন্থ আলোচনা: বংশবীজ

    সেলিম জাহান  গ্রন্থ: বংশবীজশামীম আজাদ প্রথমত:  শামীম এ বইকে আখ্যায়িত করেছে একটি ‘আত্মজৈবনিক উপন্যাস’ বলে। এ আখ্যায়ন যথার্থ। শুধু ‘আত্মজীবনী’ তে ব্যক্তিগত আলেখ্যের প্রাধান্য থাকে, গল্পের ভাগ খুব কম। আর শুদ্ধ ‘উপন্যাসে’ গল্পের প্রাধান্য বেশী, সত্য আলেখ্যের ভাগ কম। কিন্তু একটি সার্থক আত্মজৈবনিক উপন্যাসে ও দু’য়ের সুষম সংমিশ্রন ঘটে এবং ‘বংশবীজে’ শামীম সে কাজটি অত্যন্ত…

  • দীর্ঘ সহবাসের জিয়ল জখম

    মিলটন রহমান ক.“এই জগতের যে কোন বস্তুই কৃষ্ণগহ্বর হয়ে উঠতে পারে। আবার এই মহাজগৎটাই কৃষ্ণগহ্বরের অভ্যন্তরে অবস্থিত”। স্টিফেন হকিং-এর এ কথায় কবিতার আলোচনা শুরু করা যাক। দৃশ্যতঃ কৃষ্ণগহবরে বসেই আমরা নিয়ত খুঁজছি দূরের কৃষ্ণগহ্বরের ইঙ্গিত। যেখানে শূন্যতাও একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। জগতের গতি শক্তি যতই মন্থর হয়ে আসে ততই ভারী হয় শূন্যতা।…

  • এম মোসাইদ খান

    নিবেদন(কবি শামিম আজাদ শ্রদ্ধাস্পদেষু ) যার কথা- কবিতার পাপড়ি, মন্ত্রমুগ্ধে গায়ে মাখি পুলক-চিত্তে,শব্দের শৈল্পিক কৌশলহৃদয় ছুঁয়ে যায়,যেমন আলো ছুঁয়ে যায় জলের মুখ। বারবার ফিরে আসে কবিতার প্রতিধ্বনিসময়ের ডানায় ভর করে-ফিরে আসে অচেনা এক মৌন-মুগ্ধতার বিস্ময়। সবুজ স্বপ্নে গড়া কবিতার গৃহেআঙুল ছুঁতেই নরম জ্যোৎস্না নামে কাগজেশব্দ-তন্তুতে বুনন হয় রুপালি আলোর রেখা। যার কবিতার শৈল্পিক জাদুতে বিমোহনশ্রদ্ধা,…

  • শামিম আজাদ: স্নেহের চাদরে মোড়া এক অসাধারণ স্বত্বা

    ফরিদা ইয়াসমিন জেসি শামীম আজাদ (শামীম আপা)। আজ তাঁর জন্মদিন এবং সৌভাগ্যক্রমে আমারও জন্মদিন- ১১ নভেম্বর। তফাৎ শুধু, তিনি শামীম আজাদ আর শামীম আজাদ একজনই, যার জন্মদিন আমাদের সবার থেকে আলাদা। শামীম আপার জন্য শুভ কামনা। শামিম আজাদ শুধু একজন কবি বা কথাসাহিত্যিক নন। তিনি মানবিকতার এক উজ্জ্বল প্রতীক, যিনি পরিবারের প্রতি মমতা ও দায়িত্ব…

  • লেখক হয়ে ওঠা

    শামীম আজাদ লেখক হয়েছি কি হইনি সে কেবল আমার চলে যাবার পরের কাল বলতে পারবে। আমি শুধু সেই নিমিত্তে নিজের চেষ্টার, প্রেরণার ও অধ্যবসায়ের গল্পটাই বলতে পারি।বয়স আমার ১৪ বা ১৫ হবে।আব্বার সরকারী চাকুরি সূত্রে আমরা তখন জামালপুরে থাকতাম। আম্মা, আনোয়ারা তরফদার– আব্বা আবু আহমদ মাহমুদ তরফদার। তাঁরা যুগলেই, আমাদের সবক’টা ভাইবোনকেই বয়সানুযায়ী প্রাপ্ত যে…