- Powered by
- WordPress
-
জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য: কবি শামীম আজাদ
সাদিয়া নাজিব কবি শামীম আজাদ কে সচক্ষে দেখার খুব মনোবাসনা ছিলো আমার।অন্তরের কথা জানেন শুধু অন্তর্যামী। তাই একদিন সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হলো।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক কাব্যসন্ধ্যায় প্রথম তাঁকে দেখি।সাগ্রহে তাঁর পদধূলি নিয়ে নিজেকে সমৃদ্ধ করি।একই আসরে নিজের কবিতাও শোনানোর সুযোগ হয়।কবি বললেন, পাঠক সমাবেশের মঙ্গল সন্ধ্যার বৈঠকে এসো। কবিকে আবার দেখলাম এবং জানলাম।…
-
শামিম আজাদঃ প্রবাসে আলোর ঝান্ডাধারি
শোয়ায়েব চমক লন্ডনে এসেছি তখন টেনেটুনে ছ’মাস। অভিজ্ঞতা তখনও খুব বেশী হয়নি। মেলা যে একটা হয় সেটা শুনেছি। কিন্তু বৈশাখ তো চলে গেল এপ্রিলে, তাহলে মে মাসে বৈশাখি মেলা কেন ? পরে জানলাম মেলার প্রস্ততি নেবার জন্য এক মাস পর মেলা করা হয়। আর এই মেলা তে আইয়ুব বাচু গান করবে আর আমি দেখবো না…
-
অনার্য শান্ত
দেশান্তরিণী(কবি শামীম আজাদ করকমলে) তোমার নাম মনে আসে, গহীন গভীর হতেএকটা আস্ত লন্ডন ভেসে ওঠে শুক্লপক্ষের মতো,ওখানে বাংলা ভাষা ট্রেনে চড়ে অফিসে যায়ফিরে আসে নস্টালজিয়ার ব্যাগ হাতে !তুমি লিখেছিলে-শব্দেরা যেন পাসপোর্টহীন নাগরিক,কেউ সীমান্ত পেরিয়ে কবিতায় আশ্রয় নেয়,কেউ কেবল চোখের ভেতর অনুবাদ হয়ে থাকে।ঠিকঠাক জানি না-তুমি কবিতা লেখো, নাকিকবিতা তোমাকে লেখে প্রতিদিনের পরবাসে।বৃষ্টি পড়ে তোমার জানালায়,সাথে…
-
ওয়ালি মাহমুদ
সমর্পিত সময়, ঘণ্টার ঘরে নতজানু হলে দৃষ্টির কাছাকাছি টেনে নিও সুখ-রচনা-সমগ্র… সম্পর্কের খোলা খামে যে পত্র হারিয়ে যায় লোকারণ্যে, মানবিক ডাক টিকেট লাগিয়ে সমর্পিত করেছিলাম কবিতার চরণে। শব্দ পাড়া’র দোরে পিছুটান ভুলে লেখা থাকে শূণ্যতার পতন সমূহ, থাকে নন্দন তত্বের বসতবাড়ি। গভীর রাতের কিয়দংশ উৎসর্গ করি নক্ষত্র মেলায়.. অনেক বেলা পেরিয়ে ইচ্ছেগুলো পরাজিত হয় তোমার…
-
ফেরদৌস নাহার
সভ্যতা একা গান গাবে(কবি শামীম আজাদকে) যখন লিখতে বসিউপকূলে উপকূলে কি ওঠে ঝড়?বঙ্গোপসাগরের নৌকোগুলো দাঁড়টানা মাল্লার হাত ফসকেহারিয়ে যায় কি সাগরের চৌতাল মাতাল ঢেউয়ে!আলবেনিয়া থেকে তিউনিসিয়ার সবুজ পাতালে, ভূমধ্যসাগরেআরবি ঘোড়ায় চড়ে আসে কি কেউ তুলে নিতে বেসুমার ভোর? আমি পাতালের মেয়ে, আমাকে জড়িয়ে জন্মেছেকোটি কোটি বছরের পুরাতন প্রেম, রাজধানী নগরবিমনা নিবাস, একসহস্র নগরপতির দুঃসহ প্রণয়বার…
-
ওবায়েদ আকাশ
যদিও মানুষ ছিলে কখন থেকে বনের মধ্যে ঘরবাড়ি করে মানুষের মতো আচরণ করে চলছে— আর এখন গাছের দিকে তাকালে গাছ, আর অদূরের গাঙেমাছের দিকে তাকালে মাছ হয়ে যাচ্ছ মুহূর্তে‚ এখানে নিঃশ্বাস ফেলেই বুঝে নিচ্ছ— কাঁটাঝোপ থেকেমানুষের অক্সিজেন গ্রহণের সরল পদ্ধতি, আরলেপ-কাঁথায় ঘুমিয়ে পড়া মানুষের সঙ্গে তোমার স্পষ্ট ব্যবধান এই দিন চিরদিন সমুদ্রে নেমেছে—হাঙরের দাঁতের ওপর…
-
ইকবাল ফেরদৌস
শামীম আজাদ শান্ত সুরমা কিংবা চন্দ্রালোকিত জোৎস্নাস্নানে হাকালুকিমীরের ময়দান থেকে বেতার কেন্দ্রের অনুষ্ঠানমালামন পবনের নাও বয়ে চলে স্মৃতি স্বর্ণের শ্রীভূমিতে। আজন্ম লালিত স্বপ্নের বীজ বুনে যাই বিলেতেজানি আমার ঝুলি শূন্য, সেই শূণ্যতা সেও এক আকাশ…. দমকা হাওয়ায় দীপ নিভে গেলে, চরণ ধরিতে দিওগো মোরে।
-
পঁচিশের শামীম আজাদ
শাকুর মজিদ এক।আশির দশকের মাঝামাঝি সময়। আমি তখন ঢাকার বিভিন্ন রকম কাগজের অফিসে লেখা নিয়ে ঘোরাঘুরি করি। কোনকোন পত্রিকায় ছাপাও হয়। একবার ‘বিচিত্রা’ বড় একটা লেখা ছেপেছিলো। এরপর বিয়ানীবাজার গেলাম।আমাদের কবি ফজলুল হক বললেন, ‘তুমি বিচিত্রায় গেছো, আমরার শামীম আজাদের লগে দেখা অইছে নি?’আমি বলি,- না।ফজলু ভাই বলেন, ‘তাইন তো আমরার এলাকার বেটি, তুমি দেখা…
-
মেলোডি: বিলেতের স্ন্যাপশট
গ্রন্থ আলোচনা: রেজা ঘটক আমরা দৈনিক জনকণ্ঠের জনপ্রিয় কলাম ‘পলাশ নয়তো কৃষ্ণচূড়া’র লেখক ও অনাবাসী কবি শামীম আজাদের লেখনির সাথে পরিচিত। আমরা বাংলাদেশে ফ্যাশন জার্নালিজমের পথিকৃৎ, দু’দশক বিলেতে পাঁজরলগ্ন করা সাপ্তাহিক সুরমা, জনমত ও পত্রিকার নিয়মিত লেখক সাংবাদিক শামীম আজাদকে চিনি। দৈনিক প্রথম আলোর কলামে যিনি প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির মিশেল মশলায় তৈরি করেন অভিন্ন…
-
বিজয় কবিতার ফেরিওয়ালা
সুজা মাহমুদ স্বাধীনতার যুদ্ধে একটা গান ছিল, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।’ যদি এখন কেউ এই গানটির কয়েকটি লাইন পরিবর্তন করে, গেয়ে উঠে, ‘আসুন আমরা সেই শহীদদের স্মরণ করি, একটি করে বিজয়ফুল পরি।’ ছন্দে মিললো না বোধ হয়। তা নাই মিলুক, আমি তো আর কবি নই।…
-
শামীম আজাদ: শক্ত লাবন্যের কবি
বেলাল চৌধুরী শামীম আজাদ আশির দশকের অত্যন্ত পরিচিত কবি। তাঁর কবিতার বই- ‘স্পর্শের অপেক্ষা’, ‘ভালোবাসার কবিতা’, ‘হে যুবক তোমার ভবিষ্যত’, ‘ওম, ‘জিয়ল জখম’। এছাড়া বিভিন্ন লিটল ম্যাগাজিনেও তার কয়েকটি কবিতা-পান্ডুলিপি বের হয়েছে; যেমন জিয়ল জখম, জন্মান্ধ জুপিটার ইত্যাদি। নব্বুইয়ের দশক থেকে তার বসবাস শিল্পসাহিত্যের অন্যতম র্তীথভূমি ইংল্যান্ডে।বর্তমানে কবিতা গল্প, উপন্যাস , নাটক, শিশু সাহিত্য, প্রবন্ধ…
-
ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের কাছে
নাজিম চৌধুরী শামীম আজাদ একজন কবি, একজন গল্পকার। কথায় ও ছন্দে অপূর্ব মিশ্রন ঘটাতে পটু। পটুয়ার মতো ছবি আঁকেন মানুষের মনে শব্দের ছন্দে। প্রবাসে বসে একজন শিল্পীর সান্নিধ্য পাওয়া একটু দুর্লভ। আমি সে সান্নিধ্য পেয়েছি। বেতার বাংলাকে প্রবাসী কমিউনিটির কাছে নিয়ে যাওয়ার দুঃসহ সময়ে শামীম আজাদ ছিলেন আমাদের সহযাত্রী। ২০০২ সালে তিনি আমাদের সাথে বেতার…
-
শামীম আজাদঃ প্রবাসে আলোর ঝান্ডাধারি
শোয়ায়েব চমক লন্ডনে এসেছি তখন টেনেটুনে ছ’মাস। অভিজ্ঞতা তখনও খুব বেশী হয়নি। মেলা যে একটা হয় সেটা শুনেছি। কিন্তু বৈশাখ তো চলে গেল এপ্রিলে, তাহলে মে মাসে বৈশাখি মেলা কেন ? পরে জানলাম মেলার প্রস্ততি নেবার জন্য এক মাস পর মেলা করা হয়। আর এই মেলা তে আইয়ুব বাচ্চু গান করবেন আর আমি দেখবো না…
-
গ্রন্থ আলোচনাঃ ওম
অদিতী ফাল্গুনী গ্রন্থঃ ওমশামীম আজাদ “তৃণের উচ্চতায় লেপ্টে আছে ক্ষণবৃক্ষ ও বধির বালিকণাশিশিরের সভ্যতায়নিদ্রার ভেতর,অনুমুখী। ভাবায় কি উপরের এই পংক্তিগুলো আমাদের? তৃণের উচ্চতায় ক্ষণ অর্থাৎ মূহুর্ত জড়িয়ে থাকে কি? কিভাবে ঠিক বৃক্ষের পাশেই বসবাস করে বধির বালিকণা!“শিশিরের সভ্যতা…এই রূপকল্পও আমাদের বহু প্রচলিত ও চর্চিত কাব্যজগতের মোটিফ সকলের হতে দূরবর্তী কোন ভিন্ন সৌন্দর্যের ইঙ্গিত করে। শিশিরের…
-
সাহিত্যে নন্দনতত্ত্ব এবং প্রভাব: সাদিয়া নাজিব
সাহিত্য এমন একটি বিষয় যার মাধ্যমে মানুষ একে অন্যের অন্তরে পরিভ্রমণ করেন। আর পরিভ্রমণের বাহন হিসেবে নন্দনতত্ত্ব তার ডানা মেলে ধরে। সুন্দরকে সেই ডানায় উড়িয়ে সাহিত্য শিল্প জায়গা করে নেয় প্রতিটি হৃদয়ে। তাই সুন্দর কে নিয়ে মানুষের উপলব্ধি কে নান্দনিক বোধ শব্দ টি দিয়ে চিহ্নিত করি। আর নান্দনিক অভিজ্ঞতা হলো সৌন্দর্য বা শিল্পের প্রতি মানুষের…
-
শিকড় পরিবার ও সকল লেখক, কবি সাহিত্যিকদের পক্ষ থেকে আন্তরিক প্রার্থনা
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম: এক আলোকিত প্রজ্ঞার নাম বাংলাদেশের সাহিত্য, গবেষণা ও চিন্তাচর্চার আকাশে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এক দীপ্ত নক্ষত্রের নাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সম্মানিত অধ্যাপক, একজন প্রাজ্ঞ গবেষক, কথাসাহিত্যিক ও প্রবন্ধকার। শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতার প্রতি তাঁর অঙ্গীকার তাঁকে আমাদের সময়ের এক উজ্জ্বল আলোকবর্তিকায় পরিণত করেছে।তাঁর রচনায় আমরা পাই মানুষ ও…
-
জয়তী দাস
তবুও ফিরে এসো আখ পেষার যন্ত্রটা শেষবার শুষে নিতেইআখের দেহটা কেঁপে কেঁপে উঠলো,যন্ত্রটা ক্র্যাক ক্র্যাক আওয়াজ তুলেদানবের হাসি থামিয়ে দিলো; সঙ্গে সঙ্গে কয়েকশো মাছির মহোৎসবের আনন্দে পুরো বাজার সরগরম — কেউ যে প্রত্যক্ষদর্শী, সাক্ষ্য ছিলোএ কথা সে জানতো না মিশকালো মেঘ সাইকেলপ্যাডেল ঘোরাতে ঘোরাতে বাড়ি ফিরতো,চটি খুলতেই বেরিয়ে পড়তো চৈত্রের ফুটিফাটা মাঠের মতো শীতার্ত দুই…
-
শব্দ, ছন্দ ও প্রতিবাদের কণ্ঠস্বর—দিলু নাসের
যুক্তরাজ্যের সম্মিলিত সাহিত্য- সাংস্কৃতিক পরিষদের ২০২৫ সালের সাহিত্য পদক প্রাপ্তির মাধ্যমে সম্মানিত হলেন- কবি ও ছড়াকার দিলু নাসের। সাহিত্য হলো মানুষের আবেগ, অনুভূতি, চিন্তা, ইতিহাস ও জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতার প্রকাশভূমি। সমাজ ও মানবতার প্রতিচ্ছবি হিসেবে সাহিত্য একদিকে যেমন আনন্দ, বেদনা, প্রেম, আশা ও হতাশাকে লিপিবদ্ধ করে, অন্যদিকে প্রতিবাদ, স্বাধীনতার আকাঙ্ক্ষা ও সামাজিক চেতনারও বাহক হয়ে…
-
রহমান মুজিব
হেমন্তের পরাবাস্তবতা জল রঙে আঁকা তোমার টুথপেস্ট সকালআলোহীন ধীবরেরা চর্চাহীন মাঠে তবুওচাষ করে ধানের সংগীত, আলোর হেমন্ত রহস্যের সিন্ধুকে কত যে স্মৃতির সপ্তর্ষিতার কাতর ভাঁজের ন্যাপথলিন পেরিয়েউঠেছে আজ কার্তিকের পাহাড়ে রূপার চাঁদ অথচ আমাদের আর দেখা হবে নাস্বপ্ন আর শিশিরের বিনাশে আমরা ভুলে গেছিমাঠের এলবাম, ধানের টেরাকোটা আরপাঁজরে পুঁতেছি উপশহরের সাইনবোর্ড
-
আসাদ মান্নান
সভ্যতার কাঁধে মৃত মনীষার লাশ মনীষা এখন মৃত; তার লাশ নিয়ে জরাজীর্ণসভ্যতা বিপদে আছে; অন্ধকারে ভয়ার্ত মানুষলুকিয়ে আড়াল থেকে চোখ না-খুলে তাকিয়ে দেখেজনারণ্যে শকুন সময়: একটা পুরনো কালোঅলৌকিক এম্বুলেন্স সাইরেন বাজিয়ে তীব্র বেগে ছুটছে —চারিদিকে ছড়িয়ে পড়েছে এ কেমন শোকাতঙ্ক! শোক ও আতঙ্ক ছড়াতে ছড়াতে ওই দুঃখী শোকাতুরএম্বুলেন্স সভ্যতার বুক চিরে চিরে মনীষাকেদাফনের জন্য নিয়ে…
-
কবি শাহেদ কায়েস এবং তাঁর কাব্যভাবনা
শাহেদ কায়েস বাংলা সাহিত্যে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী কবি। তিনি সমকালীন সাহিত্যের কাব্যশ্রষ্টা, কবিতার মাধ্যমে তিনি সময়কে ধারণ করেন। সময়ের সঙ্গে তার এই অন্তর্নিহিত সম্পর্কই তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। সমকালীন কবিতা ও সাহিত্য হচ্ছে বর্তমান সময়ের চিন্তা, ভাবনা, এবং সংস্কৃতির প্রতিফলন। এটি সমাজের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটকে ধারণ করে। সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ করে…
-
আসাদ মান্নান
অবিনাশী উপহার ঝড়ে ও ঝঞ্ঝায় বহুকষ্টেপাতার আড়াল থেকেবেরিয়ে এসেছেরক্তজাত এই বৃক্ষআমি আজ তাকেলিখে দেবোজল-স্থল-অন্তরীক্ষ! এ বৃক্ষের নামদুর্ভাগ্য আমারআমাদের পরিচয়আমার সন্তানকিংবা তার প্রজন্মেরপথভ্রষ্ট কীটএ সত্যটামানতে রাজি নয়। কেন বলিআমার কিছুই নেইতবু বলিসব আছেএ আমার অহংকারএ আমার মাতৃভূমিএ আমার প্রাণ। ২. আমার সন্তানকিংবা তার প্রজন্মেরসবই আছে,সব —পিতা-মাতা,ভাই-বোনঅর্থ-বিত্তডলারজীবনভোগের উৎসবঅপার আনন্দ। কী নির্মম পরিহাসএদের সবই আছে,শুধু নেইএক টুকরো মাটি…
-
এলিজা খাতুন
চাবি সাবানের গায়ে ছাপ বসিয়ে আমার কিছু চাবিরহুবহু প্রতিকৃতি উদ্ভাবন করতে গেছে কেউ কেউ আত্মসাৎকৃত ডিপোজিটের সদ্ব্যবহার দেখাতেপূর্বে বহুবার তারা পাড়াগ্রামের মানুষের মতোপোশাক পরার প্রশিক্ষণ-আয়োজন করেছেতারা বিকলাঙ্গ স্নায়ু থেকে গোপনে সৃষ্ট চাবি এনেখুলতে চেয়েছে আমার সমূহ সিন্দুক উদগ্রীব হয়ে কল্পিত কাগজের নোট ও ধাতব অলংকারখুঁজতে গিয়ে চার-দেয়ালের ভেতর দাঁড়িয়েই তারাজানালায় উঁকি দিয়ে দ্যাখে-অবারিত দিগন্ত মাঝে…
-
জয়তী দাস
দধীচির হাড় পেপার ওয়েটের ভেতরে উড়ছে একটি স্ফটিক গাছ।হঠাৎই উঠে এলো আমার সামনে কঙ্কাল দেহ নিয়ে বেওয়ারিশ পোড়া কাঠনদীও কী রেখেছে মনে?সারারাত সারাদিন সে ভূতের মতোভুল শহরের নাম ডেকে ডেকে গেছে… মনে পড়েছে শেষমেশএও এক কেষ্ট মুচি…একমুখ খোঁচা খোঁচা দাঁড়ি, পাতিকাকের মতো রং, ধূসর কালো চোখ,ঢাউস এক মলিন কালো ছাতার তলায় ঝুঁকে ঠুকছে হাতুড়ি।কে যেন…
-
সৈয়দা তুহিন চৌধুরী এবং সংহতি সাহিত্য পরিষদ
বিলেতের বাংলা সাহিত্যে সংহতি সাহিত্য পরিষদ প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে এক অবিস্মরণীয় মাইলফলক হিসাবে বিবেচিত । প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার সংগ্রামে এই সংগঠন আজ ঈর্ষণীয় উচ্চতায় অধিষ্ঠিত। সংহতির এই দীপ্ত অভিযাত্রায় যেসব কবি ও সাহিত্যিক তাঁদের অনন্য অবদানের রেখাপাত করেছেন, তাঁদের মধ্যে উজ্জ্বল নক্ষত্রদের একজন হলেন কবি সৈয়দা তুহিন…
-
ইন্দ্রানী চৌধুরী
বঙ্গবন্ধু জ্ঞান ও ন্যায়ে দীপ্ত তাঁর অমলিন মহিমা,তিনি বঙ্গবন্ধু, যিনি সকলের ঊর্ধ্বে দীপ্তিমান।তিনি দিকপাল, এক অম্লান নক্ষত্র,স্বাধীনতার অমোঘ বীর, অনন্য এক মহান প্রতীক । তাঁর আকাশছোঁয়া স্বাধীনতার স্বপ্নের বীজ,প্রতিটি প্রাণবন্ত বাঙালির হৃদয়ে বপন হয়েছে,যেন হয়ে উঠেছে তাঁদের মুক্তির তাবিজ,স্বপ্নের মাটিতে শিকড় গেঁথে থাকা অনবদ্য শক্তির উপমা। তিনি বাঙালির চেতনা, বাঙালি সংস্কৃতি্র অদম্য প্রেরণা,বিশ্ব দরবারে উজ্জ্বল…
-
সাদিয়া নাজিব
আত্মপরিচয় বুকে চর্যাপদ নিয়ে কূলভাঙি অখণ্ড ভারতবর্ষেরসূর্যসীমানায় বাধা পড়েনি সে ভূমবানপ্রস্থ, বোধিবৃক্ষ কিংবা বখতিয়ারের ঘোড়ার খুরযে মাটিকে কর্ষণ করেছেতার বুক চিরে বেরিয়ে আসাএক সূর্য স্পর্শ করেছে আমার কর।বিচিত্র বর্ণমালায় গেঁথেছি যে জপমালাতাতে ধ্বনিত হয় ওঁ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ!মিশে থাকি প্রাকৃতজনে।শিরা উপশিরায় অগুনতি নদী উপনদীর মতোবুকে আছড়ে পড়েপটমঞ্জরী, মল্লারী, কামোদ,গুঞ্জরী।আমি অবনত হই,আমি আঁকড়ে ধরি,নিরাপদ বোধ…
-
মোহাম্মদ ইকবাল
আজ পনেরোই আগস্ট দোহাই পনেরো আগস্টের সুবহে সাদিকের আলোর বিচ্ছুরণ,দোহাই মহাকাল,দোহাই মহাপরিক্রম সময়ের নিরবচ্ছিন্ন গতি,দোহাই উড়ন্ত পাখি, ফুটন্ত ফুল, ঝুলন্ত অর্কিড।দোহাই পদ্মার ইলিশ, সুরমার আইড়,কংসের গাঙচিল,কর্ণফুলীর দুরন্ত ডলফিন।দোহাই হেমন্তের সোনাঝরা ধানক্ষেত,শীতের পিঠেপুলি, মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা।মুক্তিযোদ্ধাদের মান্ধাতা আমলের গাঁদা বন্দুক,থ্রি নট থ্রি রাইফেল।রমনার বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান,টি এস সি’র চত্বর।ষোলই ডিসেম্বর, একুশে ফেব্রুয়ারি, পঁচিশে মার্চ।পবিত্র সংসদভবন, অনর্ঘ…
-
ইকবাল হোসেন বুলবুল
হারিয়েছি পিতা আমি; পিতৃহীন নই আমার জীবনএই বেঁচে থাকাদিন এবং রাত্রিআমার মনের ধ্যান, যে কোনো স্বপ্নের রঙ থেকেযে কোনো একটি শ্বাস অথবা হৃদ-স্পন্দন থেকেএকটি শব্দের ধ্বনি অথবা একটি বাক্য থেকেহেঁটে যাওয়ার গতি অথবা বসার ভঙি থেকেআমি তাঁকে চিনে নিতে পারিআমি তাঁকে খুঁজে নিতে পারি । আমার ইশারাদৃষ্টির সীমানাউচ্চারিত শব্দ ;মৌনতার ভাষাসৃষ্টির আনন্দআমার যে কোনো সুখ…
-
ফয়জুর রহমান ফয়েজ
জনক আমার ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই ছোট্ট নক্ষত্রলোকতোমার অভাবেই আজ শূন্য হয়ে আছে, জনক জানি, স্পর্শের উষ্ণতা,কিংবা চোখের সীমান্তে তোমার আগমনআর কোনদিন হবে না।তবুও নিশি-দিন আমি খুঁজি তোমায়,সবুজ-শ্যামল সোনার বাংলার প্রতিটি পাতায়,হালচাষী কৃষকের কপালের ঘামে,শ্রমিকের অন্ন-ভেজা হাতে,মজুরের ক্লান্ত দেহের পাশে দাঁড়ানো সূর্যাস্তে। খুঁজি তোমার কালো পাইপযেন ইতিহাসের ধোঁয়া উড়িয়ে দেওয়া এক অগ্নিশিখা,খুঁজি তোমার কালো চশমাযার…
