ছায়াটা, আহারে তাঁর— ছায়াটা আমার

ছায়াটা মায়ার
ছায়াটা স্নেহের
ছায়াটা যত্নের;
ছায়াটা, ছায়াটা
ছায়াটা যে, ভরসার আর বিশ্বাসের,
ছায়াটা যে, প্রেমে ভরা নিঃশ্বাসের ।

ছায়াটা আমায় বাড়তে দেয়ার
ছায়াটা আমায় এগিয়ে নেয়ার
ছায়াটা আমায় শিখতে শিখার ;
ছায়াটা, ছায়াটা
ছায়াটা যে, বড় হয়ে বড় হওয়ার
ছায়াটা যে, ভালো হয়ে ভালো হওয়ার ।

ধরে আছে সব সুর, যেনো সে ছায়াটা
ধরে আছে ফুল ফল, যেনো সে ছায়াটা
ধরে আছে বায়ু জল, যেনো সে ছায়াটা ;
ছায়াটা, ছায়াটা
ছায়াটা, নকশী করা— রঙিন সুতার
ছায়াটা, আহারে তাঁর— ছায়াটা আমার ।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading