সামনের রাস্তা পেরোলেই
সামনের রাস্তা পেরোলেই
তোমার দেহ বল্লরীর ঝনাৎ ঝনাৎ
সামনের রাস্তা পেরোলেই
খন্ খন্ বেজে উঠবে পাকা ধানের মাঠ
সমবেত ঘু ঘু ডাক
সামনের রাস্তা পেরোলেই
গোধূলি নৃত্য
জোছনার বান
সামনের রাস্তা পেরোলেই
সব পাথর ভেঙে খান খান
বেজে ওঠে বাউলের গান
সামনের রাস্তা পেরোলেই
তোমার দেহ বল্লরীর ঝনাৎ ঝনাৎ
সামনের রাস্তা পেরোলেই
অড়হ্ শুঁটির নেমন্তন্
স্নিগ্ধ পানা ফুল বকুলের গন্ধ
পাথর ভাঙতে ভাঙতে যাচ্ছি
সামনের রাস্তার দিকে
রাস্তা পেরোলেই
তোমার দেহ বল্লরীর ঝনাৎ ঝনাৎ






Leave a Reply