প্রকৃত শিল্পী
শিল্পীরা এখন ভাঙার নেশায় পাগল
ঝাঁ চকচকে উঠবে মকান
ক্যানভাস তুলি যার আছে সে ছাগল
মল বলো আজ মলিন হয়েছে দোকান
এখন আর কারো নেই বাড়ি নেই বাসা
নেই কোনো বাপ ঠাকুরদাদার ভিটা
এখন সব কেতাদুরস্ত ভাষা
রনজয় রনি রিতা এখন রিটা
ল্যান্ড মাফিয়ার হাতে গড়া ক্যানভাস
শিল্পীরা সারা আকাশ জুড়ে আঁকবে ইমারত
চারিদিক ঘিরে চলবে শুধু ফ্লুরো ডায়োড রাজ
সূয্যিমামার হারিয়ে যাবে পাট
পুরো আকাশটা করবে হাহুতাশ
বাজার বলতে থাকবে না আধখানা
হারিয়ে যাবে গলির মিষ্টি আঁধার
দরকষাওলা খদ্দেরদের চটের থলেখানা
ছিঁড়ে খাবে ঘরের গনেশবাহন
ঘরের কোনো হুকে ঝুলবে শপিং মলের র্যাপার
শিল্পীরা সব তাল ঠুকেছে
নভোমণ্ডল রাঙিয়ে দেবে স্বেচ্ছাচারের ইমালসনে
চন্দ্রানী রাত আরো চাঁদময় হবে
নিচে মরা পচা লাশগুলো দিয়ে লাশের ব্যবসা হবে
ওরা সমাজের ট্র্যাশ হয়েছিল
লাগেনি ইলেকশনে






Leave a Reply