আগুনে আগুন জ্বলে উঠুক
দৌড়...
সেকি দৌড়...
বাপরে বাপ...!!!
বাথরুমে, রগ রগ করে জ্বলছে,
পাশের বাড়ির মেয়েটার দেহ!
হঠাৎ লোকটা জিজ্ঞাসা করে বসলো,
আত্মহত্যা নাকি...?
পানের পিক ফেলে, সুমতি পিসি বললে,
'অভাগীরা তো এভাবেই মরে'...
কলাপাতায় জড়ানো দেহ... পোড়া গন্ধ!
পুলিশ নাকি, নাকে রুমাল দিয়ে চলে গিয়েছে!
পোস্টমর্টেমের অপেক্ষায়...
পুরোটাই তো পুড়ে গেছে
তাও পড়াতেই হবে।
সত্যি অভাবীরা এই ভাবেই মরে।
দুই বাচ্চার মা, পাশের বাড়ির মেয়েটা...
পেটের বাচ্চা, আবার কে যে দিল জানা গেল না শেষে।
অভাগীরা এই ভাবেই মরে,
অভাবীরা এই ভাবেই মরে
দাউ দাউ করছে আগুন,
চর চর করছে আওয়াজ!
ধোঁয়া দগ্ধ পচা গন্ধ...
আমাদেরই সমাজটার মতন!
মেট্রোতে যাতায়াত করি
খোঁজ রাখি না পাশের বাড়ির,
তবু জ্বলছে দেখো ব্রিজের ছায়াতে কতো না অভাগী নারী!
নারী,
আহাম্মকের কথা, সে কি বুঝলে না?
উড়ছে দেখো সমাজটা,
উঠছে দেখো মানুষটা।
উড়ছে দেখো মানুষগুলো
দগদগে ঘা নিয়ে
পোস্টমর্টেমের টেবিলে শুয়ে...
কতইনা কথা বলছে!
চুপিসারে ফিসফিস করে...
শ্মশানের সাথে সে খেলছে ইকিরিমিকির খেলা.... আবার কখনো সাপ লুডো...
সমাজ পৃথিবীর বাইরে রাজত্বে আমি আর তুমি,
নগ্নতার শিকার হয়ে আর একবার, শীতল ঘরে?
নাকি আগুনে হয়ে???
শেষমেষ এসে ওই আগুনেই, জ্বালাবে আর এক আগুন!
দম বন্ধ বাতাস!
তবুও এই আগুনকেই চাই!
পাশের বাড়ির মেয়েটা কেমন পুড়ছে দেখো!
অভাবীরা এই ভাবেই পড়ে,
তবুও তারা আগুনকেই চায়!
নগ্ন শরীরের বিবস্ত্রতা দেখাতে গেলে
একটু আগুনিত চাই!
জ্বলন্ত মানুষটা আজ আরেকটু আগুন চায়....
Leave a Reply