মেঘের ৫
বর্ষা এলে
মেঘেরা ক্ষমতায় আসে
সূর্য তখন
বিরোধী দলে বসে থাকে।
যখন-তখন জারি হয়
বৃষ্টির প্রজ্ঞাপন
রাস্তা, মাঠ, ছাদ—
সব ভিজে যেতে থাকে।
থইথই জল
গণতন্ত্রের মতো ছড়িয়ে পড়ে
খাল উপচায়, নদী বাড়ে
মানুষ সাঁতার শেখে।
বর্ষা আসলে
প্রকৃতির প্রশাসন—
যেখানে শেষ কথা
মেঘ বলে থাকে।






Leave a Reply