আমি স্বাধীনতা
আমি স্বাধীনতা,কখনো পায়ের তলায় কখনো মাথার উপর,যখন যে পারে তার মত করে আমায় নিয়ে লোফালুফি খেলে,
আমি মাঝখানে থাকা টোপ,
আমায় ঘিড়ে কত শিরচ্ছেদ
কত প্রাসাদেতে তোপ,
আমায় ঘিড়েই কত এক লওতা বেটা
কফিনে ফিরেছে ঘড়,
কত নবজাতক হারিয়েছে বাবা
কত নব বিবাহিতা বর
যুদ্ববাজেরা মিলে মিশে গিয়ে
শ্যামপেনে স্নান করে,
স্বাধীনতা নামে দাবার বোর্ডে
অভাগা বোড়েরা মরে,
আমি স্বাধীনতা নিজেই দেখিনি
কি রুপ আমার, কিইবা আমার স্বাদ,
আমি বিনা কারা রোজ রোজ মরে
বা জয়ীদের আহ্লাদ।






Leave a Reply