মৃতি রোমন্থন
নিস্তব্ধ গভীর রাত আশেপাশে কেউ
জেগে নেই জেগে আছি একাকী
নির্জন সেই বকুল তলায়।
যে বকুল তলায় দুজনে মুখোমুখি
বসে গল্প কবিতার আসর জমে
ওঠতো এখন এখানেই কাটে আমার
রাতদিন।
তুমি রোজ এসে আমার অপেক্ষায়
দাঁড়িয়ে থাকতে, কখনো ঝরা বকুল
কুড়িয়ে মালা গেঁথে আমার গলায়
পরাতে।
নিয়তির অমোঘ নিয়ম আজ আমি
তুমিহীনা, আমার প্রতিটি প্রহর এখন
নিঃসঙ্গ নিবাস।
যখনি ভাবি তোমার সব স্মৃতি ভুলে
যাব নতুন করে স্বপ্ন দেখব তখনি
মনের আয়নায় ভেসে ওঠে তোমার
মুখচ্ছবি।
তোমাকে হারানোর যন্ত্রণা দিবানিশি
আমায় তাড়া করে ভাবনার অতলে
শুধুই স্মৃতি রোমন্থন।






Leave a Reply