নিঃসঙ্গতার প্রতি

জন কিটস



হে নিঃসঙ্গতা!
যদি আমাকে তোমার সাথেই বাস করতে হয়,
তা যেন ঝাপসা দালানকোঠার জটলাপূর্ণ স্তূপের মধ্যে না থাকে;
আমার সাথে চড়ো সেই খাড়া পথে,
প্রকৃতির মানমন্দিরে— যেখান থেকে উপত্যকা,
এর পুষ্পময় ঢাল, এর নদীর অচ্ছ ঢেউ,
মনে হতে পারে এক বিঘত;
আমি তোমার প্রহরা পালন করি
বৃক্ষশাখায় ঘেরা চাঁদোয়ার মধ্যে,
যেখানে হরিণের ক্ষিপ্র লাফে
শেয়াল মোজা ঘণ্টা ফুল থেকে বুনো মৌমাছি চমকে ওঠে ।
কিন্তু যাই হোক আমি সানন্দে তোমার সাথে এই দৃশ্যগুলো খুঁজে বের করব,
তবুও এক নিষ্পাপ মনের মিষ্টি আলাপ,
যার কথাগুলো পরিশীলিত চিন্তার প্রতিচ্ছবি,
এটিই আমার আত্মার তৃপ্তি;
আর নিশ্চয়ই তা হবে মানবজাতির প্রায় সর্বোৎকৃষ্ট পরমানন্দ,
যখন দুটি সমমনা আত্মা তোমার সান্নিধ্যে চলে যায় ।

Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

3 responses to “মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল”

  1. জগদ্বিখ্যাত ইংরেজ গীতিকবি জন কিটস এর কবিতা “নিঃসঙ্গতার প্রতি” (আমার অনূদিত) গতকাল ১৬-৮-২০২৬ খ্রিঃ জনপ্রিয় ‘শিকড়’ সাহিত্য পত্রিকায় প্রকাশিত হওয়ায় পত্রিকার সম্মানিত সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । শুভরাত্রি!

  2. এরকম অনুবাদ আরো পড়তে চাই

    1. ধন্যবাদ ।
      চেষ্টা করবো ।
      ভালো থাকবেন ।
      শুভরাত্রি!

Leave a Reply

Trending

Discover more from শিকড়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading