গল্পটি অসমাপ্ত
অনুপম প্রচ্ছদে মোড়া
আমাদের ভালবাসার গল্পটি
নিবিড় রাত্রি বুকে নিয়ে
করাঘাত করছিল নিঃশ্বাসের গোপন দরজায়;
তার এলোমেলো কম্পনে আমি অচেতন, জানতে পারিনি
কখন সে রেখে গেছে জলের গায়ে মাছরাঙা চুম্বন;
আমি তো কুমারী কবিতা বুকে জড়িয়ে সবেমাত্র
আয়ত্ত করছিলাম সমুদ্র সাঁতার;
শয্যা ও সৌন্দর্য্যতা রেখে,
এখন আমার নুন ভরা দেহে,
তোমার উপমা, উতপ্রেক্ষায়
লিখছি কবিতা……






Leave a Reply